…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

টানা দুদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
টানা দুদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা
ছবি: সংগৃহীত

টানা দুদিন ঢাকাসহ দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমবে বলে সোমবার (৯ নভেম্বর) জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পূর্বাভাসে পাঁচ দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ২৫ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে সামান্য।

রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হয়েছে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে বাংলাদেশের প্রতিনিধিদল, নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশের ২১ সদস্যের উচ্চপর্যায়ের সরকারি প্র…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকাসহ আট বিভাগেই বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ঢাকাসহ দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আ…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস, সারাদেশে তাপমাত্রা কমার পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হালকা বৃষ…