…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি
ছবি: সংগৃহীত

সোমবার সন্ধ্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর আকাশ আংশিক মেঘলা ছিল। এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে ঢাকা ও দেশের আরও পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের ঘনত্ব বাড়তে থাকে। সন্ধ্যার দিকে প্রথমে বজ্রসহ বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। এরপর থেমে থেমে বৃষ্টিপাত হয়। তবে রাজধানীর সব এলাকায় বৃষ্টি হয়নি।

নতুন বাজার, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরা ও মিরপুরের বিভিন্ন স্থানে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়। অন্যান্য এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল কম। কোথাও কোথাও বৃষ্টির দেখাও মেলেনি।

সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পরে দুপুরের দিকে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের জন্যও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। এসব এলাকার বিভিন্ন স্থানে পরবর্তী সময়ে বৃষ্টিপাত হয়েছে।

ঢাকাসহ তিন অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ ঝড় বয়ে যাওয়ার আভাসও দেওয়া হয়েছিল।

রাজধানীতে বৃষ্টির আগেই বাতাসে শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছিল। অনেকের ধারণা, এ বৃষ্টির পর শীতের অনুভূতি ধীরে ধীরে বাড়তে পারে।

আবহাওয়াবিদদের মতে, দেশের উত্তরাঞ্চলে শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও রাজধানীতে শীতের আবহ তৈরি হতে পারে নভেম্বরের শেষ দিকে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে পারে শীতের পোশাকের ব্যবহারও।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে বাংলাদেশের প্রতিনিধিদল, নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশের ২১ সদস্যের উচ্চপর্যায়ের সরকারি প্র…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকাসহ আট বিভাগেই বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ঢাকাসহ দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আ…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস, সারাদেশে তাপমাত্রা কমার পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হালকা বৃষ…

টানা দুদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা
আবহাওয়া ও পরিবেশ

টানা দুদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

টানা দুদিন ঢাকাসহ দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমবে বলে সোমবার (৯ নভেম্বর) জানিয়েছে আবহাওয়া অফিস।…