…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌবন্ধন

নিজস্ব প্রতিবেদক
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌবন্ধন
ছবি: সংগৃহীত

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপকূলের জেলে-বাওয়ালীরা।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে শত শত নৌকা নিয়ে এই নৌবন্ধনে অংশ নেন জেলে-বাওয়ালীরা।

এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে অংশ নেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও।

বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুজ্জামান এবং গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খায়রুল ইসলাম মিলন।

সমাবেশে আরও বক্তব্য দেন গাবুরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান, ফরিদা পারভীন, মাস্টার আব্দুর রহিম, খালিদ হোসেন ও পারুল আক্তার। বক্তব্য দেন জেলে বাবলুর রহমান, সবুর আলী, উমর ফারুক ও সাইফুল ইসলামসহ আরও অনেকে।

এ সময় জেলে বাবলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন তাঁরা। কিন্তু এখনো কোনো প্রকার ফল পাননি। তাঁর অভিযোগ, প্রশাসন নির্বিকার।

বাবলুর রহমান বলেন, প্রতিদিন কোনো না কোনো এলাকা থেকে মুক্তিপণের দাবিতে জেলেদের তুলে নিয়ে যাচ্ছে বনদস্যুরা। তাঁদের আন্দোলনে নামায় ভয় আরও বেড়েছে বলে জানান তিনি।

জেলে সবুর আলী বলেন, সুন্দরবনে নামতে না পেরে দিনের পর দিন না খেয়ে আছেন তাঁরা। সুন্দরবনে ঢুকলেই তাঁদের তুলে নিয়ে যাবে, এই ভয়ে পরিবার নিয়ে খুবই দুর্দিনে আছেন।

সবুর আলী আরও বলেন, প্রশাসনকে বারবার জানানোর পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখেননি তাঁরা।

জেলে ওমর ফারুক বলেন, সরকার বনদস্যু নির্মূল করুক। না পারলে তাঁদের অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি, কোটা বাড়ল ৫ হাজার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন।…

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর
জাতীয়

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর

পাসপোর্ট আইন অনুসারে ন্যূনতম দুই বছরের দণ্ডিতকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কীভাবে পাসপোর্ট দেবে রাষ্ট্র, এমন প…

জাতীয়

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্তে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। …