টঙ্গীতে শিশুদের কৃমিমুক্ত রাখতে সচেতনতামূলক সেমিনার করল স্কয়ার ফার্মাসিউটিক্যালস
শিশুদের সুস্বাস্থ্য, স্বাভাবিক শারীরিক বিকাশ ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে টঙ্গীতে কৃমি সংক্রমণ প্রতিরোধবিষয়ক এক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।
‘আজকের যত্নে কৃমিমুক্ত আগামী গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে কৃমি সংক্রমণের কারণ, এর স্বাস্থ্যগত প্রভাব, প্রতিরোধের উপায় এবং নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবনের গুরুত্ব তুলে ধরা হয়।
সেমিনারে নিরাপদ খাদ্যাভ্যাস, বিশুদ্ধ পানি পান, নিয়মিত হাত ধোয়া এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার মতো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেমিনারে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ কো-অর্ডিনেটর মিস আবিদা সুলতানা, সিনিয়র ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট জনাব ফয়সাল মাহমুদ এবং রিজিওনাল সেলস ম্যানেজার জনাব জাহিদুর রেজা।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডিপো ম্যানেজার জনাব জিয়াউল হক পাটোয়ারী, পিএমডির এক্সিকিউটিভ জনাব মো. আবু সালেহ এবং মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্টের ডা. মো. মোশফিকুর রহমান।
শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষে সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জনাব মো. মনিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক জনাব মোস্তফা আমির ফয়সাল এবং শিক্ষক প্রতিনিধি জনাব জি. এম. ফারুক।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়া এবং একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যের কথা জানিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে কৃমি সংক্রমণ প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা আরও জোরদার হবে বলে তারা আশা করছেন।

