…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নড়াইলে এক হাজার ইয়াবাসহ কুয়েতফেরত মামা-ভাগনে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে এক হাজার ইয়াবাসহ কুয়েতফেরত মামা-ভাগনে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নড়াইলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক হাজারটি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ চিহ্নিত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেপ্তারকৃতরা সম্পর্কে আপন মামা-ভাগনে। তারা দীর্ঘদিন কুয়েতে প্রবাসী ছিলেন এবং দেশে ফিরে মাছের ঘের ব্যবসার আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে ডিএনসি।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে রোববার (৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নড়াইল সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়া গ্রামের আ. রশিদ শেখের ছেলে আহাদ শেখ (৩৮) এবং একই উপজেলার ভাটিয়া দক্ষিণপাড়া গ্রামের সৈয়দ নওশের আলীর ছেলে সৈয়দ সাজ্জাদ আলী (৪৯)।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়ায় আহাদ শেখের দ্বিতল পাকা বসতবাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে আহাদের ঘরের কাঠের ক্যাবিনেট তল্লাশি করে এবং আসামির লুঙ্গির কোঁচড় থেকে অভিনব কায়দায় লুকানো পাঁচটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট এক হাজারটি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ ছাড়া মাদক বিক্রির নগদ ৯৬ হাজার টাকা এবং মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইলফোন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে নড়াইলের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ইয়াবা কারবার পরিচালনা করে আসছিল।

তিনি জানান, সামাজিক ও অর্থনৈতিক আড়াল তৈরি করতে এলাকায় তাদের মাছের ঘেরের ব্যবসাও রয়েছে।

গোলক মজুমদার আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা দায়েরের পর উদ্ধার আলামতসহ তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থে…

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

আইন ও অপরাধ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচা…