…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

টেকনাফে সেনাসদস্য হত্যায় ৩ মামলা, এজাহারভুক্ত আসামি ৯৫, আটক ৬

নিজস্ব প্রতিবেদক
টেকনাফে সেনাসদস্য হত্যায় ৩ মামলা, এজাহারভুক্ত আসামি ৯৫, আটক ৬
ছবি: সংগৃহীত

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলাসহ পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ৯৫ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় ২৭ জন, মানবপাচার মামলায় ৪১ জন ও অস্ত্র মামলায় ২৭ জনের নাম রয়েছে।

এ ছাড়া তিন মামলায় অজ্ঞাতনামা আরও ৫২ থেকে ৫৯ জনকে আসামি করা হয়েছে। একই ঘটনায় অভিযানস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গত ৫ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহত হন। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে তিনটি মামলা করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, ৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক ৫টার দিকে রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে। গোয়েন্দা তথ্যে জানা যায়, ওই পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে।

এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও স্থানীয় পুলিশের যৌথ দল অভিযান চালায়। অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা অতর্কিতে গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির একপর্যায়ে সৈনিক তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হন। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি হয়। তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রামুতে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ৮ নভেম্বর রাতে টেকনাফ থানায় উপস্থিত হয়ে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলাটি করেন (মামলা নম্বর ৩৪/৬৯৬)। এতে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে।

একই ঘটনায় টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার বাদী হয়ে আরও দুটি মামলা করেন। মানবপাচার মামলায় ৪১ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। অস্ত্র মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। এ সময় দুটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানের সময় আটক ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থে…

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

আইন ও অপরাধ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচা…