…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সীমান্ত পেরিয়ে দেশে ঢুকে সভা করার অভিযোগ সাবেক এমপি রনজিত সরকারের বিরুদ্ধে, সুনামগঞ্জে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় মঞ্চের সামনে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কোথায় সভা অনুষ্ঠিত হয়েছে, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে রনজিত সরকারের এক ঘনিষ্ঠ কর্মী সিলেটের জাফলং এলাকায় গতকাল রোববার রাত ৮টার দিকে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। এ নিয়ে সুনামগঞ্জে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, সামিয়ানা দিয়ে মঞ্চ তৈরি করে ব্যানার টানিয়ে সভাটি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রনজিত সরকার।

৫ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিও রনজিত সরকার তাঁর ফেসবুক আইডি থেকে আজ বিকাল ৪টা ৪৯ মিনিটে আপলোড করেছেন। এ ভিডিওতে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায় তাঁকে।

এ ব্যাপারে রনজিত সরকারের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তিনি সুনামগঞ্জের স্থানীয় একটি দৈনিকে বলেন, ‘কোন তথ্য জানাতে পারবো না। সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের সীমান্ত এলাকা কঠোর নজরদারিতে আছে। জেলার কোন সীমান্তে এ ধরনের সভা হয়নি।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন গণমাধ্যমে বলেছেন, ‘সুনামগঞ্জের সীমান্ত এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তায় আছে। ওখান দিয়ে রনজিত সরকার ঢুকার কোন সুযোগ নেই। সিলেট সীমান্তের কোন একটা জায়গায় জড়ো হয়ে তাঁরা এই সভা করেছে।’

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে হাতকড়াসহ হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিল অনুসারীরা

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদ নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে তার অনুসারীরা। এ ঘট…

পাঁচ দফা দাবিতে ১৬ নভেম্বর থেকে সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘটের হুঁশিয়ারি
সিলেট বিভাগ

পাঁচ দফা দাবিতে ১৬ নভেম্বর থেকে সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘটের হুঁশিয়ারি

পাঁচ দফা দাবি বাস্তবায়নে ১৫ নভেম্বরের মধ্যে পদক্ষেপ না নিলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছেন সিএনজিচ…

সিলেট বিভাগ

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্ট ড্র হয়েছে, আর ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার (৯ নভেম্বর) সিলেটে অনুষ্ঠিত টেস্টের শেষ দিনে ম্যাচটি ড্রয়ে শেষ হয়।…

২৩ বছর পর মুক্তি পেলেন নাইটু মুণ্ডা রাজু, তবে ফেরার ঠিকানা অনিশ্চিত
সিলেট বিভাগ

২৩ বছর পর মুক্তি পেলেন নাইটু মুণ্ডা রাজু, তবে ফেরার ঠিকানা অনিশ্চিত

দীর্ঘ ২৩ বছরের বন্দিজীবন শেষে রোববার (৮ নভেম্বর) সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের চা-শ্রমিক নাইটু মুণ্ডা রাজু (৫০…