…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মিয়ানমার থেকে নৌকায় টেকনাফে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ৩৮

নিজস্ব প্রতিবেদক
মিয়ানমার থেকে নৌকায় টেকনাফে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ৩৮
ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে সাগরপথে মাছ ধরার নৌকায় বাংলাদেশে প্রবেশের পর নারী, পুরুষ ও শিশুসহ ৩৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ৩৮ জনের মধ্যে ১৪ জন নারী, ৮ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছে।

সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় কয়েকজন পাচারকারী পালিয়ে পাহাড়ে আত্মগোপন করেন বলে জানা গেছে।

বিকেলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সাগরপথে অনুপ্রবেশের সময় ৩৮ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। তাঁদের সবাই রোহিঙ্গা বলে সন্দেহ করা হচ্ছে। পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।

বিজিবি ও স্থানীয় লোকজন জানান, সোমবার ভোর পাঁচটার দিকে মিয়ানমার থেকে মানুষবোঝাই একটি মাছ ধরার নৌকা টেকনাফ উপকূলে আসে।

টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা ফরিদ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায় তাঁদের আনা হয়। পরে তাঁদের হাবিরছড়া গ্রামের এক নারীর বাড়িতে রাখা হয়।

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য রশিদ মিয়া বলেন, নৌকার মালিকেরা অর্থের বিনিময়ে সাগরপথে ৩৮ জনের একটি রোহিঙ্গা দলকে টেকনাফের সমুদ্রসৈকত থেকে তুলে হাবিরছড়া গ্রামে নিয়ে রাখেন।

পরে তাঁদের ট্রলারে তুলে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল বলে জানান রশিদ মিয়া।

পরিচয় শনাক্তের পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া নেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি, কোটা বাড়ল ৫ হাজার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন।…

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর
জাতীয়

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর

পাসপোর্ট আইন অনুসারে ন্যূনতম দুই বছরের দণ্ডিতকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কীভাবে পাসপোর্ট দেবে রাষ্ট্র, এমন প…

জাতীয়

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্তে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। …