…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কর্ণফুলীর তীরে অবৈধ ইটভাটা নির্মাণে ৫০ হাজার টাকা জরিমানা, কাজ বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে অনুমোদন ছাড়াই নির্মাণাধীন একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার চরখিজিপুর এলাকায় নির্মাণাধীন ইটভাটাটিতে অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্থানীয় হাজী রফিক আহাম্মদ (৮৪) ডি অ্যান্ড সি নামের ইটভাটাটি নির্মাণ করছিলেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(খ) ধারা অনুযায়ী তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে গত ৫ নভেম্বর কর্ণফুলী নদীর পাড়ে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা শিরোনামে ঢাকা পোস্টে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের চার দিন পর ইটভাটাটিতে অভিযান চালিয়ে জরিমানা করল প্রশাসন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

কর্ণফুলী নদীর তীর ঘেঁষে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা নির্মাণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, ইটভাটার দূষণ ও বর্জ্য নদীর পরিবেশ এবং স্বাভাবিক গতিপথের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

পরিবেশ বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ ধরনের ইটভাটার কালো ধোঁয়া ও বর্জ্যে কর্ণফুলী নদী প্রতিনিয়ত দূষিত হচ্ছে।

তিনি আরও বলেন, ইটভাটার বর্জ্য, ইটের আধলা ও মাটি ফেলে নদীর তীরবর্তী এলাকা ভরাট করে দখল করা হলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হতে পারে। এতে নদীর বিপরীত পাড়ে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

তাঁর মতে, এর ফলে বনভূমি ও বসতভিটা বিলীন হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, নদীর তীরে গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটাটিকে জরিমানা করা হয়েছে। তাঁদের কার্যালয়ের একজন কর্মকর্তা ইটভাটাটি পরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আপাতত ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ছাত্রলীগের তৎপরতা ঠেকাতে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের তৎপরতা ঠেকানো এবং অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম নগরে মোটরসাইকেল শোডাউ…

জাতীয়

চট্টগ্রাম কাস্টমস হাউসে পড়ে থাকা ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি হবে

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কাস্টমস হাউস প্রাঙ্গণে পড়ে থাকা আটটি অকেজো গাড়ি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।…

বিসিএস (কর) ক্যাডারের ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
জাতীয়

বিসিএস (কর) ক্যাডারের ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বিসিএস (কর) ক্যাডারের ৩২ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৯ নভেম্বর) এনবিআর থেকে এ সম্পর্কিত একটি …