…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ছাত্রলীগের তৎপরতা ঠেকাতে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের তৎপরতা ঠেকানো এবং অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম নগরে মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাট মোড় থেকে মোটরসাইকেল র‍্যালিটি শুরু হয়। যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে র‍্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। এ সময় অংশগ্রহণকারীরা অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

র‍্যালি শেষে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

কর্ণফুলীর তীরে অবৈধ ইটভাটা নির্মাণে ৫০ হাজার টাকা জরিমানা, কাজ বন্ধের নির্দেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে অনুমোদন ছাড়াই নির্মাণাধীন একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।…

জাতীয়

চট্টগ্রাম কাস্টমস হাউসে পড়ে থাকা ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি হবে

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কাস্টমস হাউস প্রাঙ্গণে পড়ে থাকা আটটি অকেজো গাড়ি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।…

বিসিএস (কর) ক্যাডারের ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
জাতীয়

বিসিএস (কর) ক্যাডারের ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বিসিএস (কর) ক্যাডারের ৩২ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৯ নভেম্বর) এনবিআর থেকে এ সম্পর্কিত একটি …