…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে আসছে নতুন গোপনীয়তা ফিচার, ফোন নম্বর দেখা যাবে কি না ঠিক করবেন ব্যবহারকারী

নিজস্ব প্রতিবেদক
হোয়াটসঅ্যাপে আসছে নতুন গোপনীয়তা ফিচার, ফোন নম্বর দেখা যাবে কি না ঠিক করবেন ব্যবহারকারী
ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার করতে নতুন গোপনীয়তা সুবিধা চালুর পরিকল্পনা করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে চ্যাট ও কলের সময় কে বা কারা ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারবেন, তা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যাবে।

ফিচারটিতে ফোন নম্বর দৃশ্যমান রাখার জন্য মোট চারটি বিকল্প থাকবে। ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী ঠিক করতে পারবেন, তাঁর নম্বর কাদের কাছে দেখা যাবে আর কাদের কাছে যাবে না।

তবে এই সুবিধা শুধু তাঁরাই পাবেন, যাঁরা হোয়াটসঅ্যাপে ইউজারনেম তৈরি করেছেন। বর্তমানে ইউজারনেম দিয়ে যোগাযোগ করলে স্বয়ংক্রিয়ভাবেই নম্বর গোপন থাকে। নতুন ফিচারটি সেই সুরক্ষাকে আরও এক ধাপ এগিয়ে নেবে।

ফিচারটি চালু হলে ফোন নম্বর দৃশ্যমান রাখার ডিফল্ট বা প্রাথমিক অপশন থাকবে ‘কেউ নয়’। ফলে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কেউ নম্বর দেখতে পাবেন না।

অবশ্য যাঁদের কাছে আগেই নম্বর সেভ করা আছে, তাঁরা আগের মতোই চ্যাট বা কলের সময় নম্বর দেখতে পাবেন। অর্থাৎ, আগে থেকে সংরক্ষণ করা পরিচিতদের ক্ষেত্রে এই নতুন নিয়ন্ত্রণ কার্যকর হবে না।

সব মিলিয়ে, ইউজারনেমের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতেই মেটার এই উদ্যোগ। নতুন ফিচারটি কবে নাগাদ সব ব্যবহারকারীর কাছে পৌঁছাবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

প্রযুক্তি বিভাগের আরও খবর

মৃত নক্ষত্রকে ঘিরে দুটি ধূলির বলয়, সৌরজগতের ভবিষ্যৎ নিয়ে নতুন ইঙ্গিত
প্রযুক্তি

মৃত নক্ষত্রকে ঘিরে দুটি ধূলির বলয়, সৌরজগতের ভবিষ্যৎ নিয়ে নতুন ইঙ্গিত

পৃথিবী থেকে প্রায় এক হাজার ৬০০ আলোকবর্ষ দূরে জে১৩২৮-১৪৫০ নামের একটি মৃত নক্ষত্রের চারপাশে ধূলিকণা ও গ্যাসের দুটি আলাদা বলয় আবিষ্কার করেছেন বিজ্ঞানীর…

যন্ত্রের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে, না হলে কাজগুলো যন্ত্র নিয়ে যাবে: জেলা প্রশাসক
প্রযুক্তি

যন্ত্রের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে, না হলে কাজগুলো যন্ত্র নিয়ে যাবে: জেলা প্রশাসক

বিশ্বের বাজারে বাংলাদেশের মাছকে সুস্বাদু মাছ হিসেবে পরিচিত করাতে চান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এটি করতে পারলে শুধু মৎস্যজী…

প্রেমের ফাঁদে এনভিডিয়া সিইও: প্রেমিকাকে চীনা গুপ্তচর সন্দেহ, তদন্তে বোর্ড
প্রযুক্তি

প্রেমের ফাঁদে এনভিডিয়া সিইও: প্রেমিকাকে চীনা গুপ্তচর সন্দেহ, তদন্তে বোর্ড

বিশ্বের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া (Nvidia)-র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং এক নারীর স…

এআইয়ের প্রভাবে কমছে প্রাথমিক স্তরের চাকরি, ভবিষ্যতে দক্ষ নেতৃত্বের সংকটের আশঙ্কা
প্রযুক্তি

এআইয়ের প্রভাবে কমছে প্রাথমিক স্তরের চাকরি, ভবিষ্যতে দক্ষ নেতৃত্বের সংকটের আশঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে প্রারম্ভিক পর্যায়ে (এন্ট্রি লেভেল) কর্মী নিয়োগ কমাতে পারে প্রতিষ্ঠানগুলো। এতে ভবিষ্যতে দক্ষ ব্যবস্থাপক ও নেতৃত্ব…