…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কাফরুলে বাসে আগুন: 'বড় ভাইয়ের নির্দেশে পেট্রোল ঢেলে আগুন দিয়েছি', স্বীকারোক্তি হোসেনের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাফরুলে বাসে আগুন দেওয়ার সময় পুলিশের হাতে আটক মো. হোসেন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, রাজনৈতিক 'বড় ভাইয়ের' নির্দেশেই তিনি বাসে আগুন দিয়েছেন।

তাঁর দাবি, নির্দেশদাতা যুবরাজ কাফরুল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। হোসেন নিজেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর এলাকায় স্টাফ কলেজের বিপরীত পাশে ঢাকা মেট্রো-ব-১২-৭৪৭৪ নম্বরের আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেন। তবে আশপাশের দোকানদাররা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

আগুন দেওয়ার সময়ই হোসেনকে আটক করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের কাছে দেওয়া বক্তব্যে হোসেন বলেন, 'আমার রাজনৈতিক বড় ভাই যুবরাজ আমাকে বাসে আগুন দিতে পাঠিয়েছে। তার কথামতো গাড়িতে পেট্রোল ঢেলে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেই।'

ডিসি মোহাম্মদ নাছের রিকাবদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া বক্তব্যগুলো যাচাই-বাছাই ও তদন্ত করে দেখা হচ্ছে।

বাসে আগুন দেওয়ার বিষয়ে তাঁর প্রাথমিক স্বীকারোক্তির ভিডিও ধারণ করে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও আটকে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থে…

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

আইন ও অপরাধ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচা…