…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

অনিয়মের অভিযোগে একদিনে তিন জায়গায় দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
অনিয়মের অভিযোগে একদিনে তিন জায়গায় দুদকের অভিযান
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট দেশের বিভিন্ন স্থানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনটি পৃথক অভিযান পরিচালনা করেছে। পিরোজপুর পাসপোর্ট অফিস, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এবং সোনালী ব্যাংকের নীলফামারী শাখায় এসব অভিযান পরিচালিত হয়। সোমবার (৯ নভেম্বর) দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের যোগসাজশে সেবাগ্রহীতাদের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায় এবং অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের একটি এনফোর্সমেন্ট টিম সোমবার ছদ্মবেশে পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা প্রদান কেন্দ্র পর্যবেক্ষণ করে।

এ সময় সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের বিষয়টি যাচাই করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকা পাসপোর্ট আবেদনগুলোর তালিকা সংগ্রহ করে পর্যালোচনা করে টিমটি। সেবা প্রদান প্রক্রিয়া স্বচ্ছ ও হয়রানিমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম। পাসপোর্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের, আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই অভিযান চালানো হয়।

এদিকে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, প্রায় ২১ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে অনিয়ম এবং যন্ত্রপাতি দীর্ঘদিন অব্যবহৃত রেখে সরকারি অর্থ অপচয়ের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের একটি টিম সোমবার হাসপাতালে অভিযান চালিয়ে ২০১৮-২০১৯ অর্থবছরে কেনা চিকিৎসা সরঞ্জামের তালিকা সংগ্রহ করে এবং তা সরেজমিন পরিদর্শন করে। পরিদর্শনে তালাবদ্ধ কক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে থাকতে দেখা যায়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, প্রয়োজনীয় সেটআপ চালু না হওয়ায় সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া হাসপাতালের পরিচ্ছন্নতায় ঘাটতি থাকায় তা দূর করতে কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়। সরঞ্জাম ক্রয়ে কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখতে ক্রয়সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে, যা পর্যালোচনার পর কমিশনে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।

এছাড়া ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের চেক ও জাতীয় পরিচয়পত্র নিয়ে তাদের নামে অতিরিক্ত ঋণ উত্তোলন করে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক পিএলসির নীলফামারীর কিশোরগঞ্জ শাখায় অভিযান চালিয়েছে দুদক।

দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের একটি এনফোর্সমেন্ট টিম সোমবার ব্যাংক থেকে অভিযোগ সংশ্লিষ্ট ঋণের রেকর্ডপত্র সংগ্রহ করে। এ সময় ব্যাংকের বর্তমান শাখা ব্যবস্থাপক ও কয়েকজন গ্রাহককে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা যায়, একই অভিযোগের বিষয়ে এর আগে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক কর্তৃপক্ষও তদন্ত করেছে। সংগৃহীত রেকর্ডপত্র ও পূর্ববর্তী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এ বিষয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

তিনটি অভিযানেই দুদকের এনফোর্সমেন্ট টিমগুলো সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছে এবং সেগুলো পর্যালোচনার পর কমিশনে প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও অনিয়মের প্রমাণ মিললে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থে…

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

আইন ও অপরাধ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচা…