…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

স্পিন উইকেটের পরিকল্পনা ছিল, প্রয়োগ হয়নি: সিরিজ হার নিয়ে শান্ত

নিজস্ব প্রতিবেদক

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন ছিল বাংলাদেশ দলের। তবে সেই স্বপ্ন বিলীন হয়ে গেছে ঘরের মাঠে বাজে খেলার মধ্য দিয়ে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে বাজেভাবে হারের পর সিলেট টেস্ট ড্র করেছে বাংলাদেশ। দুই টেস্টেই পরিকল্পনার যথেষ্ট অভাব ছিল বলে প্রশ্ন উঠছে।

সিলেট টেস্টে বাংলাদেশের সামনে ৩৬৯ রানের পাহাড়সম লক্ষ্য দেয় ক্যারিবিয়ানরা। জবাব দিতে নেমে তাওহীদ হৃদয় ৮২ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলার পর আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

এমন গুরুত্বপূর্ণ সময়ে সিরিজ হারের পর প্রশ্ন উঠছে দলের পরিকল্পনা নিয়ে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, স্পিন উইকেট বানিয়ে খেলার কথা জানান ক্রিকেটাররা। এমনকি ২ পেসার ও ৩ স্পিনার নিয়ে একাদশ সাজানোর সিদ্ধান্তও ছিল কোচ ও অধিনায়কের।

ম্যাচ শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, ড্রয়ের পথেই হেঁটেছে দল। শান্ত বলেন, ‘যখনই এরকম টোটাল টার্গেট এসেছে, আমাদের টার্গেট ছিল কীভাবে আমরা সারা দিন ব্যাট করে যেতে পারি। আলহামদুলিল্লাহ সারা দিন ব্যাট করতে পেরেছি।’

বাংলাদেশ স্পিনবান্ধব উইকেট বানালেও সিরিজের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা ছড়ি ঘুরিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের স্পিনাররা হতাশা ছড়িয়েছেন।

ম্যাচ শেষে অধিনায়ক শান্ত জানান, ‘আমাদের পরিকল্পনা তো ছিল স্পিন উইকেটে খেলব। সিরিজের দুই ম্যাচেই আমরা ২ পেসার ৩ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছি। প্রথম ম্যাচে আমার মনে হয় কন্ডিশনের কারণে আমরা হারিনি, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই আমরা খারাপ করেছিলাম। পরিকল্পনা ঠিক ছিল, প্রয়োগ ঠিক হয়নি। সিলেটের কন্ডিশন যেরকম প্রত্যাশা করেছিলাম, সেরকম পেয়েছি এমন বলব না। এখানে হয়তো পরিকল্পনায় কিছুটা পেছনে ছিলাম।’

শান্ত আরও জানান, প্রত্যাশার সঙ্গে উইকেটের আচরণ মেলেনি। তিনি বলেন, ‘না এরকম চাওয়া ছিল না। এরকম হলে হয়তো বাড়তি পেসার নিয়ে খেলতে পারতাম। চিন্তা ছিল স্পিন হয়তো আরও আগে থেকে হবে, হয়নি। এমন কন্ডিশন চাইলে সামনে হয়তো আরও ভালোভাবে কথা বলে পরিকল্পনা করতে হবে।’

অধিনায়ক বলেন, ‘প্লেয়াররা তো মনে হয় না করেছে (জটিলভাবে চিন্তা)। আমরা ভালো ক্রিকেট খেলিনি এটা মেনে নেওয়া জরুরি। এই ফরম্যাটে আমরা যেভাবে খেলছিলাম, সেখানের ৫০ শতাংশও মনে হয় না খেলতে পেরেছি। যদি পরিকল্পনার প্রয়োগ আরও ভালো করতাম, তাহলে ফল ভিন্ন হতে পারতো।’

ঘরের মাঠের টেস্ট প্রসঙ্গে শান্ত বলেন, ‘এগুলো আগে থেকেই পরিকল্পনা করা, যখন হোমে খেলি। সুবিধা কাজে লাগাতেই হবে। ওই ব্যাপারটা পুরোপুরি পাওয়া উচিত ছিল আমাদের। পুরো না হলেও কাছাকাছি দরকার ছিল। একটু কম পেয়েছি। তবুও অজুহাত দিতে চাই না। ব্যাটার বোলার কেউই আমরা ভালো খেলিনি। দায়টা আমাদের। হোমে খেললে আসলে সুবিধা নিতেই হবে। সামনে এমন সুযোগ আসলে আরও ভালোভাবে করতে পারব।’

শান্ত আরও জানান, ‘৩ স্পিনার নিয়ে খেলেছি, তারাও ৩ স্পিনার নিয়ে খেলেছে। আমরা আশা করেছিলাম স্পিন আরও আগে থেকে হবে। পঞ্চম দিনেও যে খুব হয়েছে এমন না, আশা করেছিলাম আরও আগে থেকেই স্পিন হবে।’

সিরিজ শেষে বাংলাদেশ দলের সামনে এখন নিজেদের পরিকল্পনা ও তার প্রয়োগ নিয়ে নতুন করে ভাবার সময়। ঘরের মাঠে স্পিন সুবিধা কাজে লাগাতে না পারার দায় অধিনায়ক নিজেরাই স্বীকার করেছেন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

স্পিন উইকেট বানিয়ে নিজেদেরই বিপদ ডেকেছে বাংলাদেশ: চেজ

মিরপুরে জয় আর সিলেটে ড্র—দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে ক্যারিবীয় অধিনায়ক রোস্ট…

প্রত্যাশিত উইকেট পাইনি, কিউরেটরদের দিকেই আঙুল শান্তর
খেলা

প্রত্যাশিত উইকেট পাইনি, কিউরেটরদের দিকেই আঙুল শান্তর

বাংলাদেশ কি তাহলে সিলেট টেস্টের উইকেট পড়তে পারেনি? ড্র হওয়া টেস্টের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে যে কেউ এই প্রশ্ন তুলবেন।…

সিলেট টেস্ট ড্রয়ের পর শান্তর স্বীকারোক্তি: পরিকল্পনা ঠিক ছিল, বাস্তবায়নে ভুল করেছি
খেলা

সিলেট টেস্ট ড্রয়ের পর শান্তর স্বীকারোক্তি: পরিকল্পনা ঠিক ছিল, বাস্তবায়নে ভুল করেছি

সিলেট টেস্ট ড্র হয়েছে, আর সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্ট ড্র করে সিরিজ বাঁচাতে পারেনি বাংলাদেশ। সিরিজ শেষে অধিনায়…

একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি, হৃদয়ের কীর্তিতে নতুন ইতিহাস
খেলা

একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি, হৃদয়ের কীর্তিতে নতুন ইতিহাস

সিলেট টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে খেলেছেন ২৪২ রানের দুর্দান্ত ইনিংস। এবার দ্বিতীয় ইনিংসেও তু…