…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চাঁদপুরে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আ.লীগের ১৬ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ১৯ কিশোর

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আ.লীগের ১৬ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ১৯ কিশোর
ছবি: সংগৃহীত

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি ১৫০ গ্রাম গাঁজা ও ২২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ২৮ জনের মধ্যে জিআর মামলার আসামি ও সাজাপ্রাপ্ত ছয়জন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতা-কর্মী, চাঁদাবাজির অভিযোগে একজন এবং মাদকসংশ্লিষ্ট পাঁচজন রয়েছেন।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে ছয়জন, ফরিদগঞ্জ থেকে চারজন, মতলব দক্ষিণ থেকে দুজন, হাজীগঞ্জ থেকে দুজন এবং শাহরাস্তি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা-পুলিশ দুজনকে গ্রেপ্তার করে ১০টি ইয়াবা উদ্ধার করে। মতলব উত্তর থানা-পুলিশ দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি ১৫০ গ্রাম গাঁজা ও সাতটি ইয়াবা উদ্ধার করে। এ ছাড়া হাজীগঞ্জ থানা-পুলিশ একজনকে গ্রেপ্তার করে পাঁচটি ইয়াবা উদ্ধার করে।

এ ছাড়া চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে। একই থানা এলাকায় মাদকসেবী ও সন্দেহভাজন হিসেবে আরও আটজনকে আটক করা হয়।

অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে চারজন, হাইমচর থেকে একজন, ফরিদগঞ্জ থেকে পাঁচজন, মতলব উত্তর থেকে ছয়জন এবং হাজীগঞ্জ থেকে তিনজনসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে।

জিআর মামলার আসামি ও সাজাপ্রাপ্তদের মধ্যে হাইমচর থেকে একজন, মতলব উত্তর থেকে একজন, শাহরাস্তি থেকে দুজন, হাজীগঞ্জ থেকে একজন এবং কচুয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুরে উন্মুক্ত স্থানে বালু-পাথরসহ নির্মাণসামগ্রী রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়ে মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার গাছতলা ব্রিজসংলগ্ন এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে ইয়াছিন হোসেন (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিল শিশুটি। খেলতে গিয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থে…

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

আইন ও অপরাধ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচা…