…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণে আতঙ্ক
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে টোল আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক নেতাকর্মী বৈঠা হাতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে তারা সেখানে অবস্থান করেন। এসময় নেতাকর্মীদের হাতে লগি-বৈঠা দেখা যায়।

ভিডিওতে আন্দোলনকারীদের 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পানিসম্পদ উপমন্ত্রী, শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এছাড়া কর্মসূচি চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার রাত ১টার দিকে সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে 'Danib Bin Iqbal'-এর ফেসবুক আইডিসহ একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে কর্মসূচির ভিডিও ছড়িয়ে পড়ে।

টোলপ্লাজা অবরোধের কারণে রাতের যান চলাচলে ব্যাঘাত ঘটে এবং টোল আদায় বন্ধ থাকায় সেতু পারাপারে আসা যানবাহনগুলো আটকে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা।

এ ব্যাপারে জানতে একাধিকবার কল করা হলেও পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আব্দুস সালাম ফোন রিসিভ করেননি।

ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি, কোটা বাড়ল ৫ হাজার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন।…

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর
জাতীয়

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর

পাসপোর্ট আইন অনুসারে ন্যূনতম দুই বছরের দণ্ডিতকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কীভাবে পাসপোর্ট দেবে রাষ্ট্র, এমন প…

জাতীয়

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্তে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। …