…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

অটোচালককে বাঁচাতে গিয়ে আহত ৫ পুলিশ, আটক শ্রমিকদল নেতা

নিজস্ব প্রতিবেদক
অটোচালককে বাঁচাতে গিয়ে আহত ৫ পুলিশ, আটক শ্রমিকদল নেতা
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে অটোরিকশা ছিনতাইকারীর কবল থেকে অটোচালককে বাঁচাতে গিয়ে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আটক ব্যক্তি হলেন লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে রফিকুল ইসলাম অপু (৩৫)। তিনি ওই ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানান, অটোরিকশাচালক এরশাদুল হক কুলাঘাট বাজার থেকে বড়বাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে টিকটিকির বাজার এলাকায় চার ব্যক্তি যাত্রীবেশে ওই অটোরিকশায় ওঠেন।

একপর্যায়ে বড়বাড়ি ইউনিয়নের পূর্ব আমবাড়ী এলাকায় পৌঁছালে ওই চার ব্যক্তি নিজেদের আলোকিত লালমনিরহাটের অ্যাকশন কমিটির সদস্য পরিচয় দিয়ে অটোরিকশায় মাদকদ্রব্য রয়েছে দাবি করে তল্লাশির কথা বলেন। চালক এর প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন তাঁরা।

এ সময় চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম অপুকে আটক করেন। বাকি তিনজন পালিয়ে যান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে লালমনিরহাট সদর থানা-পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

আটক শ্রমিকদল নেতাকে থানায় নেওয়ার পথে পূর্ব আমবাড়ী এলাকায় তাঁর পক্ষের কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়ি থামিয়ে দেন। একই সঙ্গে আটক ব্যক্তিকে থানায় নিতে বাধা দেন এবং স্থানীয়ভাবে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন। এতে পুলিশ রাজি না হলে পুলিশের ওপর হামলা করে শ্রমিকদল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। এ সময় হামলায় ৫ পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) এমরান আলী (৪৩), কনস্টেবল মামুন (৩২), লিটন (৩৯) ও শাহনাজ আক্তার (৩৭) এবং নায়েক আনোয়ার হোসেন (৩৮)।

পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পুলিশ আটক ব্যক্তিকে নিয়ে থানায় ফিরে যায়। আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বড়বাড়ি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আলেপ উদ্দিন বলেন, শুনেছি ওই অটোরিকশায় মাদক ছিল দাবি করে তা আটক করে তল্লাশি চালায় অপু'রা। কিন্তু তাতে মাদক না পাওয়ায় হট্টগোল হলে পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে গেছে। আটক শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে আটক অপু আলোকিত লালমনিরহাটের সদস্য নন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, দুই পক্ষের মারধরকে ঘিরে একজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। তাঁকে নিয়ে ফেরার পথে কয়েকজনের সঙ্গে পুলিশের বিতর্ক হয়েছে। এতে ৫ পুলিশ সামান্য আহত হয়েছে, তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সরকারি কাজে বাধা দানের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থে…

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

আইন ও অপরাধ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচা…