…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বরগুনায় রাতের আঁধারে প্রতিষ্ঠানে তালা, পৌরসভার ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক
বরগুনায় রাতের আঁধারে প্রতিষ্ঠানে তালা, পৌরসভার ট্রাকে আগুন
ছবি: সংগৃহীত

বরগুনার বিভিন্ন উপজেলায় রাতের আঁধারে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যালয়ে তালা লাগানোর ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ ছাড়া বেতাগী পৌরসভার একটি ট্রাকে অগ্নিসংযোগ এবং কয়েকটি সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে বরগুনা সদর, বেতাগী, পাথরঘাটা ও আমতলী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগানো হয়। একই সঙ্গে সেখানে পোস্টার ও চিরকুট সাঁটিয়ে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে তালা লাগানোর পাশাপাশি শেখ হাসিনার ছবি সংবলিত এবং বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের নাম লেখা পোস্টার লাগানো হয়। এ ছাড়া পাথরঘাটা সরকারি কলেজ, কয়েকটি মাদ্রাসা, বামনার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বরগুনা সদরের জিলা স্কুলের প্রধান ফটকেও তালা লাগানো হয়।

একই রাতে বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া বরিশাল-কুয়াকাটা মহাসড়ক, পাথরঘাটা-মঠবাড়িয়া আঞ্চলিক সড়ক এবং কাকচিঁড়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, বেতাগী পৌরসভার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানে তালা লাগানো হয়েছিল, সেগুলোর তালা খুলতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে বেতাগীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান বলেন, তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। বর্তমানে কোথাও কোনো তালা নেই। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বরগুনার আমতলীতে পায়রা নদীতে চলাচলকারী ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরির ইঞ্জিন কভারে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে ঘটনার পর সোমবার আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছে ফেরি কর্তৃপক্ষ।

বরগুনা জেলা পুলিশ লাইনসের সামনে দাঁড় করিয়ে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

বরগুনার বামনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বামনা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব হোসেন আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে বামনা থানা-পুলিশ।

বরগুনার আমতলী উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আমতলী পৌর শহরের ডাকবাংলো সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থে…

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

আইন ও অপরাধ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচা…