…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

২২ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজার আসামি নাছির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
২২ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজার আসামি নাছির গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ফটিকছড়ি থানার রোজি আকতার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহানগর এলাকার আমির হোসেনের ছেলে।

র‍্যাব-৭-এর হাটহাজারী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম জানান, ২০০৪ সালের ১৬ মে ফটিকছড়িতে নিজ বাড়ির দক্ষিণ পাশে একটি মান্দারগাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রোজি আকতারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রথমে এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে রোজিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এরপর তাঁর বড় ভাই আবু তাহেরের অভিযোগে ২০০৪ সালের ২ জুলাই ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

ঘটনার আগের রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে রোজিকে জোর করে একটি দোকানে নিয়ে ধর্ষণ করেন আসামি আবদুল মান্নান ও নাছির।

বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যাওয়ার পথে তাঁকে আবার ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর সহযোগী দুই আসামির সহায়তায় মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নাছিরের অবস্থান শনাক্ত করে সোমবার রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে নিজের পরিচয় গোপন করে মো. আজম নামে চলাফেরা করতেন। ২০০৪ সাল থেকে দীর্ঘদিন ওমানে অবস্থান করেছিলেন তিনি।

পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার
আইন ও অপরাধ

ধানমন্ডি-৩২ ও সিটি কলেজের পাশে চার ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির মূল ফটকের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ধানমন্ডি সিটি কলেজের পাশ থে…

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি
আইন ও অপরাধ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ ২ আহত, ২০ কারখানা ছুটি

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকের…

আইন ও অপরাধ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগ

গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচা…