…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ফেরাতে দূতাবাসের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় কারাদণ্ড শেষে ইমিগ্রেশন ক্যাম্পে থাকা বন্দি বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

তারই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল ক্লান্তান রাজ্যের তানামেরা ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় তাঁরা ওই ক্যাম্পে আটক ৬১ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।

প্রতিনিধিদল আটক বাংলাদেশিদের প্রত্যাবর্তন প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে তাঁরা ক্যাম্প কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে প্রতিনিধিদল আটক বাংলাদেশিদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, বৈধভাবে কলিং ভিসা নিয়ে মালয়েশিয়া গিয়েও মাসের পর মাস বেকার থাকার পর অন্যত্র কাজ করা, বৈধতার আশায় দালালের প্রলোভনে ভ্রমণ ভিসায় সেদেশে গিয়ে ফিরে না আসা এবং নির্মাণ শ্রমিকের ভিসা নিয়ে সার্ভিস সেক্টরে কাজ করাসহ বিভিন্ন অপরাধে আটক হয়ে দেশটির জেলে হাজার হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন।

এসব বন্দিকে দ্রুত দেশে ফেরাতে দূতাবাস নিয়মিত দেশটির বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করে থাকে।

এদিকে মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসীদের সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে কোনো রকম শাস্তির মুখোমুখি হওয়া ছাড়াই নিজে দেশে ফিরে যাওয়ার সুযোগ চলমান রয়েছে।

তবুও থেমে নেই ধরপাকড়। প্রায় প্রতিদিন অভিবাসন বিভাগের একক এবং যৌথ অভিযানে হাজার হাজার অভিবাসী আটক হচ্ছেন।

প্রতিনিধিদলের সংগৃহীত তথ্যের ভিত্তিতে আটক বাংলাদেশিদের প্রত্যাবর্তন প্রক্রিয়া সহজ করার কাজ চলছে।

প্রবাস বিভাগের আরও খবর

প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই জেলার সাত বাংলাদেশি নিহত

সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। হতা…

প্রবাস

ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন

ইতালিতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় দূতাবাস কার্যালয়ে এ দিবসটি পালন কর…