…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

সংস্কারের সুফল পেতে শুরু করেছে দেশ, রাজস্ব আদায়ে রেকর্ড: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সংস্কার কর্মসূচি কাজে আসছে এবং এরই মধ্যে দেশ এর সুফল পেতে শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় এনবিআর চেয়ারম্যান মো. আহসান হাবিব উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, সংস্কারের অংশ হিসেবে গত অর্থবছরের শেষ দিকে কাস্টমস হাউসগুলোতে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ শুল্ক আদায় হয়েছে। একই সঙ্গে আয়কর আদায়ও বেড়েছে।

তিনি বলেন, ‘আমরা একটি ভঙ্গুর ও পর্যুদস্ত অর্থনীতি পেয়েছিলাম। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় ছিল, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় অভ্যন্তরীণ সম্পদ আহরণের হার ছিল মাত্র ৬ দশমিক ৬৭ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার পাশাপাশি বিশ্বব্যাপীও সর্বনিম্ন পর্যায়ে ছিল।’

এই বাস্তবতায় ২০৩০ সালের মধ্যে এ হার ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। ‘আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনার কারণেই এটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেয়েছে,’ বলেন উপদেষ্টা।

অর্থনীতির সংকট ও ঋণের বোঝার চিত্র তুলে ধরে উপদেষ্টা বলেন, বিগত সরকারগুলোর সময়ের হিসাব বিবেচনা করলে দেখা যায়, এক দশকে ঋণের পরিমাণ বেড়েছে ৩০০ শতাংশের বেশি। আর ২০০৭-০৮ অর্থবছর থেকে হিসাব করলে তা বেড়েছে ৩২৩ শতাংশ।

সরকারের মূল ঋণ, গ্যারান্টি এবং বেসরকারি খাতের ঋণ মিলিয়ে ২০২৬ সালের জুন নাগাদ মোট ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় ১১৪ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু সরকারি ঋণ ও গ্যারান্টির পরিমাণই হবে প্রায় ৯০ বিলিয়ন ডলার।

তিনি আরও বলেন, ইতিমধ্যে ঋণের আসল ও সুদ পরিশোধে ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে। ২০৩০ সাল নাগাদ এ ব্যয় ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

নিম্ন রাজস্ব আদায় ও বিপুল ঋণের বোঝা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধারে রাজস্ব বিভাগে রাজস্ব নীতি প্রণয়ন এবং রাজস্ব আহরণের কার্যক্রম পৃথক করা হয়েছে। পাশাপাশি আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) বিভাগের জন্য পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

টাস্কফোর্স গঠনের পর অর্জিত সাফল্যের চিত্র তুলে ধরে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘20২৩-২৪ থেকে ২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি পর্যন্ত প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৫ শতাংশ। তবে আমরা দায়িত্ব নেওয়ার পর টাস্কফোর্স গঠনের মাধ্যমে সেই প্রবৃদ্ধির হার এখন ১২ দশমিক ০৩ শতাংশে উন্নীত হয়েছে।’

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকটের কারণে আন্তর্জাতিক অর্থনীতি ও রাজস্ব আদায়ে কিছুটা চাপ তৈরি হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অভ্যন্তরীণ চাহিদা ও অংশীজনদের সুপারিশের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোগত সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার বাণিজ্য চুক্তির খসড়া ডিসেম্বরে চূড়ান্ত হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

কারখানা চালুর আগেই গ্যাস-বিদ্যুৎ-পানি: মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইনভেস্ট বাংলাদেশের উদ্যোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো ইউটিলিটি সংকটে যাতে নতুন কলকারখানার বাণিজ্যিক উৎপাদ…

অর্থনীতি ও ব্যবসা

১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক শুধু এ-চালানে, এক বছর দ্বৈত ব্যবস্থা

আগামী বছরের ১ জুলাই থেকে সকল প্রকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্কের অর্থ সরকারি এ-চালান পদ্ধতির মাধ্যমে পরিশোধ করা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। তবে স…

অর্থনীতি ও ব্যবসা

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ, তুরস্কে দ্বিগুণের বেশি

প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর…

কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন
অর্থনীতি ও ব্যবসা

কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সলিউশনে (সিবিএস) অপ্রত্যাশিত কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার সকালে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থার মাধ্…