…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ, অটোরিকশা থেকে নিক্ষেপের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায়।

বিষয়টি বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নিশ্চিত করেন মতিঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) দেবব্রত। তিনি জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

জানা গেছে, দুর্বৃত্তরা একটি অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করলে সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়। ঘটনার সময় দুর্বৃত্তরা অটোরিকশায় অবস্থান করছিল।

ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত বা হতাহত হননি বলে পুলিশ জানিয়েছে।

এসআই দেবব্রত বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। পুলিশের একাধিক টিম এই ঘটনায় কাজ করছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…

আইন ও অপরাধ

বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…