…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত সাফায়েত হোসেন উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। আট মাস আগে সে ওই মাদ্রাসায় ভর্তি হয়েছিল।

শনিবার বিকেলে সাফায়েতের দাদা মাদ্রাসায় এসে নাতির সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যান। পরে রাতে নাতির মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আটটার দিকে মাদ্রাসার পরিচালক মোকাররম হোসেন শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখতে পান। দরজায় কড়া নেড়েও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি তিনি।

একপর্যায়ে দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মুঠোফোনের আলো ফেলে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন পরিচালক। পরে আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়েতকে উদ্ধার করা হয়।

দ্রুত তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

তবে পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালককে আটক করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…

ব্রাহ্মণবাড়িয়ায় জব্দ জিরা ২৬০ বস্তা না ৩৩৪: পুলিশ ও আমদানিকারকের পাল্টাপাল্টি দাবি
আইন ও অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় জব্দ জিরা ২৬০ বস্তা না ৩৩৪: পুলিশ ও আমদানিকারকের পাল্টাপাল্টি দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ট্রাক থেকে ভারতীয় জিরা জব্দের ঘটনায় পুলিশ ও আমদানিকারকের মধ্যে পাল্টাপাল্টি দাবি উঠেছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দ…