…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়; পরে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহিদা বেগম (৪৮) ও আবুল বাশার (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাহিদা বেগম বাউফল উপজেলার পোনাহুরা গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী এবং আবুল বাশার একই গ্রামের ইসমাইলের ছেলে। এ ঘটনায় আরেক অভিযুক্ত কবিরকাঠী গ্রামের মোস্তফা সিকদারের ছেলে সোহেল (৩৫) পলাতক রয়েছেন।

নিহত রুহুল আমিনের বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে। তিনি স্ত্রী ও ছেলের সঙ্গে ঢাকায় থাকতেন।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাউফল থানার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী। সংবাদ সম্মেলনে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ও দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, মামলাসংক্রান্ত কাজে গত ৪ নভেম্বর ঢাকা থেকে পটুয়াখালী আসেন রুহুল আমিন। ৬ নভেম্বর বিকেল পর্যন্ত বড় বোন ফজিলাতুন্নেছার বাড়িতে ছিলেন তিনি। ওই দিন সন্ধ্যায় নুরাইনপুর বাজারে যাওয়ার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনার রাতে নুরাইনপুর বাজার থেকে তিনি সাহিদার বাড়িতে গিয়েছিলেন।

নিখোঁজের কয়েক দিন পর গত বৃহস্পতিবার সকালে কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের একটি সড়কের পাশে বিচ্ছিন্ন একটি হাত দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে। পরদিন গতকাল শুক্রবার একই এলাকা থেকে আরও একটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, তদন্তের একপর্যায়ে সাহিদা বেগম ও আবুল বাশারকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শনিবার দুপুরে মরদেহের অন্যান্য অংশ এবং বিকেল সাড়ে ৩টার দিকে মাথা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাহিদা বেগম শরবতের সঙ্গে ১১টি ঘুমের ওষুধ মিশিয়ে রুহুল আমিনকে পান করান। এতে তিনি অচেতন হয়ে পড়লে আবুল বাশার তাঁর মুখে বালিশ চেপে ধরেন। এ সময় সোহেল গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেন।

পরে সাহিদার বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি কলাবাগানে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করা হয়। পরে সেগুলো ডোবা ও আশপাশের ঝোপঝাড়ে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সাহিদা বেগম বিধবা; তাঁর দুই ছেলে ইতালিতে থাকেন, এক মেয়ের স্বামীও সেখানে থাকায় তিনি বাড়িতে একাই থাকতেন। নিহত রুহুল আমিন তাঁর আত্মীয় ছিলেন এবং সাহিদার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।

এএসপি সব্যসাচী বলেন, অর্থনৈতিক ও অন্যান্য কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনের অন্য কারণগুলো তদন্তের পর জানা যাবে।

সব্যসাচী আরও বলেন, এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট ইমরান হোসেন গতকাল শুক্রবার রাতে বাউফল থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সাহিদা বেগম ও আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক সোহেলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

ব্রাহ্মণবাড়িয়ায় জব্দ জিরা ২৬০ বস্তা না ৩৩৪: পুলিশ ও আমদানিকারকের পাল্টাপাল্টি দাবি
আইন ও অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় জব্দ জিরা ২৬০ বস্তা না ৩৩৪: পুলিশ ও আমদানিকারকের পাল্টাপাল্টি দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ট্রাক থেকে ভারতীয় জিরা জব্দের ঘটনায় পুলিশ ও আমদানিকারকের মধ্যে পাল্টাপাল্টি দাবি উঠেছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দ…