কুলাউড়ায় সিএনজি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৫, তিনজনকে পাঠানো হলো সিলেটে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের রাউৎগাঁও ইউনিয়নসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন জয়চণ্ডী ইউনিয়নের মিরশংকর গ্রামের পাপলু চন্দ্র (২৫) ও পলাশ চন্দ্র (২২), কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামের রেবা চন্দ্র (৩০) এবং কর্মদা ইউনিয়নের নলডরি গ্রামের জলি বেগম (৪৩) ও ছয় বছর বয়সী শিশু ইসরাত।
আহতদের মধ্যে পাপলু চন্দ্র, রেবা চন্দ্র ও জলি বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের জেলা ও বিভাগীয় শহরে পাঠানো হয়েছে।
অন্যদিকে পলাশ চন্দ্র ও শিশু ইসরাতকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।



