…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

দুই দিনের অচলাবস্থা শেষে খুলল শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা-বাগান, শনিবার কাজে ফিরছেন শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক
দুই দিনের অচলাবস্থা শেষে খুলল শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা-বাগান, শনিবার কাজে ফিরছেন শ্রমিকেরা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির খেজুরিছড়া চা-বাগান ও কারখানা দুই দিনের অচলাবস্থার পর খুলে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী বৈঠকের পর লিখিত শর্তে বিরোধ নিষ্পত্তিতে একমত হয়েছেন সংশ্লিষ্ট পক্ষগুলো। শনিবার থেকে শ্রমিকেরা কাজে ফিরবেন।

শ্রমিক অসন্তোষ ও অভ্যন্তরীণ বিরোধের জেরে গত ১২ নভেম্বর ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের এই বাগান ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। বন্ধের ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

শুক্রবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আলোচনা ও মতবিনিময় শেষে পক্ষগুলো লিখিত সিদ্ধান্তে পৌঁছায়।

বৈঠকে ফিনলে টি কোম্পানির প্রতিনিধি, আন্দোলনরত চা-শ্রমিকদের প্রতিনিধি, স্থানীয় বিএনপি নেতা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা লিখিত সিদ্ধান্তে স্বাক্ষর করেন।

সিদ্ধান্ত অনুযায়ী, বাগানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে কিংবা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, এমন কোনো বক্তব্য বা কাজ করতে পারবেন না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে প্রমাণের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাগানের মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদ্‌যাপনের জন্য উপজেলা প্রশাসন একটি কমিটি গঠন করবে বলেও সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি মন্দিরের সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করতে সরকারি বরাদ্দের ব্যবস্থা করা হবে।

বিরোধের জেরে কোনো পক্ষ যেন প্রতিশোধমূলক আচরণ না করে এবং এর নেতিবাচক প্রভাব যেন শ্রমিকদের কর্মজীবনে না পড়ে, তা নিশ্চিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৈঠকে।

শ্রীমঙ্গলের ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, বাগানের অচলাবস্থা ও শ্রমিক অসন্তোষ নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে সর্বসম্মতিক্রমে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বাগানের অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসার পথ তৈরি হয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করেছেন ডিজিএম হুমায়ুন কবির। তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া কিংবা মন্দির সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কারখানার প্রধান ফটকের সামনে বড় প্যান্ডেল তৈরি করে টানা ৩০ দিন ধরে কীর্তনের আয়োজন করা হয়েছে, এতে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায় বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকেই বাগান ও কারখানা খুলে দেওয়া হয়েছে। শনিবার থেকে শ্রমিকেরা কাজে ফিরলে খেজুরিছড়া চা-বাগানে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম আবার শুরু হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সাত ঘণ্টার বৈঠকের পর শর্ত সাপেক্ষে খুলল শ্রীমঙ্গলে ফিনলের খেজুরিছড়া চা-বাগান ও কারখানা
সিলেট বিভাগ

সাত ঘণ্টার বৈঠকের পর শর্ত সাপেক্ষে খুলল শ্রীমঙ্গলে ফিনলের খেজুরিছড়া চা-বাগান ও কারখানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির খেজুরিছড়া চা-বাগান ও চা কারখানা অবশেষে খুলে দেওয়া হয়েছে। সাত ঘণ্টা ধরে চলা বৈঠকের পর শর্ত সাপেক্ষে বাগান…

হবিগঞ্জে মাহদি হাসানের বাড়িতে পেট্রোল বোমার অভিযোগ ‘নাটক’, বলছে পুলিশ
সিলেট বিভাগ

হবিগঞ্জে মাহদি হাসানের বাড়িতে পেট্রোল বোমার অভিযোগ ‘নাটক’, বলছে পুলিশ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগকে ‘নাটক’ বলে মন্তব্য করেছে পুলিশ।…

হবিগঞ্জে বৈছাআ নেতা মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে শর্টসার্কিট
সিলেট বিভাগ

হবিগঞ্জে বৈছাআ নেতা মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে শর্টসার্কিট

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।…

সিলেট বিভাগ

সিলেটের রাতারগুলে গোপন বৈঠক ঘিরে দেশজুড়ে অভিযান: মামলায় আসামি ১৯৫, গ্রেপ্তার ১৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকায় একটি ইকো রিসোর্টে গোপন রাজনৈতিক সভার ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকার…