…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রংপুরের কাউনিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রংপুরের কাউনিয়া উপজেলায় নাশকতার পরিকল্পনা করে ধ্বংসাত্মক কাজ করার সময় বাঁশের লাঠি ও পাথরসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পাঁচজনকেই সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরদহের বাসিন্দা মোস্তফা কামাল ওরফে রাজু আহম্মেদ (৫০), বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও তালুক সাহাবাজের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মুন (৪০), একই ইউনিয়নের ছাত্রলীগের সদস্য ও নিজপাড়ার বাসিন্দা শাহরিয়ার রাকিব (২৬), টেপামধুপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও সদরা তালুকের বাসিন্দা হেকমত আলী (৩৫) এবং একই ইউনিয়নের যুবলীগের ওয়ার্ড সহসভাপতি ও রাজিবের বাসিন্দা শাহ্ আলম (৩৮)।

পুলিশ জানায়, বুধবার তাদের কাছে তথ্য আসে, উপজেলার চেতনার মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে গভীর রাতে সমবেত হচ্ছে। এর ভিত্তিতে পুলিশের একটি দল রাত পৌনে চারটার দিকে শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া চেতনার মোড় স্মৃতিসৌধের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

অভিযানের সময় তাঁদের কাছ থেকে ২৫টি বাঁশের লাঠি ও ছোট-বড় ২৩০টি রেললাইনের পাথর উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনায় সমবেত হয়ে ধ্বংসাত্মক কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ অভিযান চালিয়ে বাঁশের লাঠি, পাথর ও বিভিন্ন আলামতসহ পাঁচজনকে আটক করে। গ্রেপ্তার পাঁচজনই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা।

ওসি আরও বলেন, আটক পাঁচজনসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার বিকেলে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হবিগঞ্জ থেকে ৪২ বরযাত্রী নিয়ে রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার বর, চার ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে
আইন ও অপরাধ

হবিগঞ্জ থেকে ৪২ বরযাত্রী নিয়ে রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার বর, চার ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে

বাসভর্তি ৪২ বরযাত্রী নিয়ে হবিগঞ্জ থেকে রংপুরে বিয়ে করতে এসেছিলেন ব্রুনেইপ্রবাসী ফয়ছল আহমেদ। কিন্তু বিয়ের আগেই চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে…

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…

আইন ও অপরাধ

বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …