…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

জামালপুরের বকশীগঞ্জে ৮০ বোতল ভারতীয় মদসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)। গ্রেপ্তারদের মধ্যে দুজন যুবক ও একজন কিশোর রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উমর আলী (২৩), লালু মিয়া (২৬) ও বিজয় মিয়া (১৭)। তাঁরা তিনজনই শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জামালপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া থেকে লাউচাপড়াগামী পাকা সড়কের ডমুরতলা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে উমর আলীর নেতৃত্বাধীন চোরাচালান চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮০ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াছমিন জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ পণ্য চোরাচালানের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…

আইন ও অপরাধ

বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…