…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ভারতে যাওয়ার পথে দর্শনা চেকপোস্টে আটক নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

ভারতে যাওয়ার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত সীমান্ত পার হতে পারেননি পাবনার আটঘরিয়া উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন। বুধবার (১১ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে দেশত্যাগের সময় তাঁকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

জাহাঙ্গীর হোসেন পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বারুইপাড়া এলাকার ইসমাইল সরদারের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দলটির কোনো আনুষ্ঠানিক পদ-পদবি নেই বলে নিজেই স্বীকার করেছেন।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ তুহিন জানান, ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার জন্য বহির্গমন ডেস্কে আসেন জাহাঙ্গীর হোসেন। এ সময় তাঁর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকার বিষয়টি শনাক্ত হলে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।

উপপরিদর্শক মোহাম্মদ তুহিন আরও জানান, আটকের পর গত ১৭ আগস্ট পাবনার আটঘরিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…

আইন ও অপরাধ

বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…