…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বেনাপোল চেকপোস্টে ভ্রমণ করের জাল রসিদে রাজস্ব ফাঁকির অভিযোগ, সাত ভারতীয় যাত্রী আটকের পর মুচলেকায় মুক্তি

নিজস্ব প্রতিবেদক

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ভ্রমণ করের জাল রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের বিরুদ্ধে।

এই ঘটনায় বুধবার (১১ নভেম্বর) সকালে সাত ভারতীয় পাসপোর্টধারীকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

আটক ভারতীয় নাগরিকেরা হলেন প্রান্ত বণিক, রঞ্জিত, রতন কুমার, বিশ্বজিৎ, যুবরাজ সাহা, দ্বীপা রানী ও দেব কুমার।

আটক যাত্রীদের একজন বিশ্বজিৎ জানান, বাংলাদেশ থেকে ভারতে ফেরার সময় দ্রুত ইমিগ্রেশন পার করে দেওয়ার কথা বলে বেনাপোল চেকপোস্ট এলাকার পরিবহনকর্মী মিলন হোসেন খান ও তাঁর ভাই রিপন হোসেনের কাছে তাঁরা পাসপোর্ট জমা দেন। পরে তাঁরা ভ্রমণ করের জাল রসিদ সরবরাহ করেন। ওই রসিদ নিয়ে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

অভিযোগ রয়েছে, চক্রটি প্রতিদিন পরিবহনে আসা পাসপোর্টধারীদের কাছ থেকে ভ্রমণ কর বাবদ জনপ্রতি ১ হাজার ২০০ টাকা আদায় করে। পরে বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে জাল ভ্রমণ কর ও বন্দর করের রসিদ তৈরি করে যাত্রীদের হাতে তুলে দেয়। অভিযোগ রয়েছে, এসব জাল রসিদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।

বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মিলন হোসেন খানের বিরুদ্ধে মানবপাচারের একটি মামলাও রয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার আজহারুল ইসলাম বলেন, মিলন খান ও তাঁর ভাই রিপন হোসেনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ভ্রমণ কর জালিয়াতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে বলে তথ্য রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে সাত ভারতীয় পাসপোর্টধারীকে কাস্টমস কর্তৃপক্ষ আটক করেছিল। তবে এ ধরনের জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় অপরাধ বন্ধ হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…

আইন ও অপরাধ

বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…