…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

হামজার জার্সি নেননি লঙ্কান কোচ, নিলেন ফারহানেরটা; সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
হামজার জার্সি নেননি লঙ্কান কোচ, নিলেন ফারহানেরটা; সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
ছবি: সংগৃহীত

অধিনায়কত্বের অভিষেকটা হামজা চৌধুরীর হয়েছে মনে রাখার মতো। জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ম্যাচ শেষে তিনি তাঁর জার্সি দিতে চেয়েছিলেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরিকে। যদিও সেটা গ্রহণ করেননি প্রতিপক্ষ কোচ।

জাতীয় স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে হাসিমুখে কথা বলেন লঙ্কান কোচ। প্রসঙ্গক্রমে তিনি হামজার কথাও উল্লেখ করেন। সাংবাদিকদের শ্রীলঙ্কার কোচ বলেন, ‘হামজা আমাকে বলেছে, ‘আমার জার্সি নিন।’ আমি বলেছি, ‘না, শুধু ফারহানের জার্সি নেব।’’

ম্যাচ শেষ হওয়া মাত্রই ফারহান আলী ওয়াহিদ তাঁর জার্সি তুলে দেন মুতাইরির হাতে। বাংলাদেশের তরুণ ফুটবলারের চোখধাঁধানো গোলে রীতিমতো মুগ্ধ তিনি। সংবাদমাধ্যমকে ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি তাকে বললাম, ‘এভাবেই খেলতে থাক। তুমি আগামী ১০ বছরে সাফের সেরা খেলোয়াড় হবে।’ আশা করি কোনো এক দিন আবার তার সঙ্গে দেখা হবে। খুবই ভালো।’

লঙ্কান কোচের মতে, ফারহান আগামীর সেরা ফুটবলারদের একজন হতে যাচ্ছেন। ঘরের মাঠে অভিষেক ম্যাচে, গ্যালারিজুড়ে হাজারো দর্শকের গর্জনের মধ্যে নিজের জাত চেনান ফারহান আলী ওয়াহিদ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে তাঁর করা গোলটি ছিল চোখে লেগে থাকার মতো।

অন্যদিকে ৪-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে বর্ণবাদের অভিযোগ তোলেন লঙ্কান কোচ মুতাইরি। সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়ের পর সংবাদ সম্মেলনে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) বিরুদ্ধে বর্ণবাদ, বৈষম্য, পক্ষপাত এবং মানসিক চাপ তৈরির অভিযোগ তুলেছেন তিনি। তাঁর অভিযোগের কেন্দ্রে সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদ খান।

তবে রেফারিং নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান লঙ্কান কোচ। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ তাঁর ভালো লেগেছে বলে জানান তিনি। লঙ্কান কোচ বলেন, ‘খুব ভালো ম্যাচ। দুই দলই ভালো খেলেছে।’

এর আগে ভুটানের বিপক্ষে গত ৮ নভেম্বর ২-২ গোলে ড্রয়ের পর রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। তাঁর মতে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থাকলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

শ্রীলঙ্কা ও ভুটান — দুই দলেরই সমান ১ পয়েন্ট। তবে লঙ্কানরা বড় ব্যবধানে হেরে যাওয়ায় ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভুটান। শেষ চারে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন ভারত।

বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। পাকিস্তান উঠেছে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে।

জাতীয় স্টেডিয়ামে ১৪ নভেম্বর বেলা ৩টায় হবে ভুটান-ভারত সেমিফাইনাল। সেদিন রাত ৮টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

বাংলাদেশের জার্সিতে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেই আলো ছড়িয়েছেন হামজা চৌধুরী। সামনে থেকে নেতৃত্ব, একটি দুর্দান্ত গোল, অ্যাসিস্ট আর পুরো আক্রমণভাগকে সুতোয় বেঁধে রাখা — অধিনায়ক হিসেবে প্রথম পরীক্ষাতেই সমর্থকদের মন জয় করে নিয়েছেন এই তারকা মিডফিল্ডার।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ
খেলা

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখনো বিষাদের ছায়া, ড্রেসিংরুমে পিনপতন নীরবতা। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন …

খেলা

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় অনুষ্ঠিত ম্যাচে বড় …

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন
খেলা

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। ম্যাচের ৮৬ মিনিটে পাকিস্তানের মিডফি…

৮৬ মিনিটে সামাদের গোলে স্বপ্নভঙ্গ: সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০তে হেরে বিদায় বাংলাদেশের
খেলা

৮৬ মিনিটে সামাদের গোলে স্বপ্নভঙ্গ: সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০তে হেরে বিদায় বাংলাদেশের

শেষ মুহূর্তের এক গোলে ভেঙে গেল বাংলাদেশের ২১ বছরের অপেক্ষা। শনিবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের…