…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

হবিগঞ্জের মাধবপুরে ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের মাধবপুরে ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকবাহী গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন ডাকবাহী গাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও আবুল কালাম আজাদ (৫৫)।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত ডাকবাহী গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল।

নিহতদের মধ্যে মো. জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। অপর নিহত মজনু মিয়ার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আনিসুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

হবিগঞ্জের মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। ন…

সড়ক বেহাল, রেলপথেও জটিলতা: ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত, নতুন তারিখ ঘোষণা হয়নি
সিলেট বিভাগ

সড়ক বেহাল, রেলপথেও জটিলতা: ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত, নতুন তারিখ ঘোষণা হয়নি

ঢাকা থেকে সিলেটগামী সড়ক বেহাল হওয়ার কারণে বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। কিন্তু সেই কর…

হবিগঞ্জে মাহদি হাসানের বাড়িতে পেট্রোল বোমার অভিযোগ ‘নাটক’, বলছে পুলিশ
সিলেট বিভাগ

হবিগঞ্জে মাহদি হাসানের বাড়িতে পেট্রোল বোমার অভিযোগ ‘নাটক’, বলছে পুলিশ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগকে ‘নাটক’ বলে মন্তব্য করেছে পুলিশ।…

হবিগঞ্জে বৈছাআ নেতা মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে শর্টসার্কিট
সিলেট বিভাগ

হবিগঞ্জে বৈছাআ নেতা মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে শর্টসার্কিট

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।…