…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসে আগুনের ঘটনায় মামলা, আসামি নিষিদ্ধ আওয়ামী লীগের অজ্ঞাত নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসে আগুনের ঘটনায় মামলা, আসামি নিষিদ্ধ আওয়ামী লীগের অজ্ঞাত নেতা-কর্মীরা
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অজ্ঞাতসংখ্যক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার রাতে হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রীসেবা কর্মী (স্টুয়ার্ড) আলউদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলাটি করেন।

স্থানীয় লোকজন, রেলওয়ে পুলিশ ও স্টেশনমাস্টারের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের ‘ড’ বগির চারটি আসন পুড়ে যায়।

ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি সেদিন ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যান। এ সময় গার্ড ও কর্মীরাও খাবার খেতে বাইরে যান। ট্রেনে তখন কোনো যাত্রী বা কর্মী ছিলেন না।

স্টেশনের পশ্চিম পাশে থাকা ‘ড’ বগিতে আগুনের ঘটনা ঘটে। জায়গাটি প্ল্যাটফর্মের বাইরে হওয়ায় সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। আগুনে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে যায়।

আগুন দেখে ট্রেনের গার্ড ও যাত্রীসেবা কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়।

তবে এ ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায় হাওর এক্সপ্রেস।

মোহনগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে ট্রেন ও যাত্রীদের নিরাপত্তায় বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ট্রেন স্টেশনে প্রবেশ করার পর থেকেই সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশ। এ ছাড়া আরও বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এসআই মোবারক হোসেন বলেন, ওই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…

আইন ও অপরাধ

বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…