…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক অসন্তোষ না কমলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন পোশাকমালিকরা, শনিবার বিজিএমইএর জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক

শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুরের ঘটনা অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন পোশাকশিল্পের মালিকেরা।

পরিস্থিতির উন্নতি না হলে আগামী শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে অনুষ্ঠেয় জরুরি সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

চলমান শ্রম অসন্তোষ ও শিল্পকারখানার পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে এ জরুরি সভা আহ্বান করতে যাচ্ছে বিজিএমইএ। সংগঠনটির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মসূচি অব্যাহত রাখলে এবং কারখানায় ভাঙচুর ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে থাকলে মালিকপক্ষ আরও কঠোর অবস্থান নিতে পারে। এ ক্ষেত্রে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের পাশাপাশি মজুরি বোর্ডের আলোচনায় অংশগ্রহণের বিষয়টিও পুনর্বিবেচনা করতে পারেন তারা।

এ বিষয়ে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, মজুরি নিয়ে আলোচনা চলার পাশাপাশি কারখানায় বিশৃঙ্খল পরিস্থিতি অব্যাহত থাকতে পারে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ‘মজুরির আলোচনা চলবে, একই সঙ্গে বিশৃঙ্খলাও চলবে, সেটা তো হতে পারে না। গতকাল সভায় সিদ্ধান্ত হয়েছে, আজ পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরিস্থিতির উন্নতি না হলে শিল্পের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মাহমুদ হাসান খান আরও বলেন, মালিকপক্ষ মজুরি নিয়ে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে আগ্রহী। তবে আলোচনার পাশাপাশি কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি চলতে থাকলে তা মেনে নেওয়া সম্ভব নয়। আলোচনার পরিবেশ বজায় রাখতে হলে শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ও শৃঙ্খলাও নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক ওই শাখা অথবা প্রয়োজনে পুরো প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারবেন। এ ধরনের বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন তৈরি পোশাকশ্রমিকেরা। আন্দোলনের সময় বিভিন্ন কারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ এবং উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটানোর ঘটনাও ঘটেছে। এতে শিল্পাঞ্চলগুলোতে অস্থিরতা তৈরি হয়েছে।

শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ড গঠনের পর ইতোমধ্যে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা করেছেন।

সর্বশেষ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। অন্যদিকে, মালিকপক্ষ পরবর্তী সভায় তাদের প্রস্তাব উপস্থাপনের কথা জানিয়েছে।

তবে নতুন মজুরি বোর্ড গঠন ও আলোচনা শুরু হলেও শ্রমিকদের আন্দোলন থামেনি। অনেক শ্রমিক এখনো কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন। এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হলে ১৪ নভেম্বরের জরুরি সাধারণ সভা থেকে কারখানা বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছি, আরও কমানোর চেষ্টা চলছে: গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা কমানো গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে তা আরও কমানোর চেষ্টা চলবে বলেও জানান তিনি। শনি…

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী

আদানির বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, একটি প্রতিনিধিদল ভারতে গি…

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান
অর্থনীতি ও ব্যবসা

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত ফেলে রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশে তিনি…

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন
অর্থনীতি ও ব্যবসা

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মত…