…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সিলেট বিভাগে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃত্যু ২১৪

নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃত্যু ২১৪
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হাম উপসর্গে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২১৪ জনে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মারা যাওয়া দুই শিশু হলো সিলেটের কোম্পানীগঞ্জের রিয়ার উদ্দিনের দুই বছরের কন্যা ঝুহি বেগম ও সুনামগঞ্জ সদরের জাহিদুল ইসলামের সাত মাসের কন্যা তানিশা।

ঝুহি বেগম সামসুদ্দিন হাসপাতালে এবং তানিশা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪২ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৩ জন এবং বাকিরা অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৬৭ জন।

ভর্তি রোগীদের মধ্যে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২০ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮২ জন, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৫ জন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৬ জন ও মাউন্ট এডোরা হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া মৌলভীবাজার সদর হাসপাতালে ৩৫ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৫ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ২৫ জন এবং বাকিরা অন্যান্য হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ যাবৎ হাম উপসর্গে সিলেট বিভাগে মারা যাওয়া ২১৪ জনের মধ্যে সিলেট জেলায় ৮৭ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ১৭ জন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

সিলেটের রাতারগুলে গোপন বৈঠক ঘিরে দেশজুড়ে অভিযান: মামলায় আসামি ১৯৫, গ্রেপ্তার ১৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকায় একটি ইকো রিসোর্টে গোপন রাজনৈতিক সভার ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকার…

সিলেটের গোয়াইনঘাটে রাতারগুলের রিসোর্টে সাবেক এমপির সভার মামলায় আরও তিনজন গ্রেপ্তার
সিলেট বিভাগ

সিলেটের গোয়াইনঘাটে রাতারগুলের রিসোর্টে সাবেক এমপির সভার মামলায় আরও তিনজন গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে একটি রিসোর্টে শিক্ষা সফরের নাম করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের সভা করার ঘটনায় করা ম…

সড়ক বেহাল, রেলপথেও জটিলতা: ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত, নতুন তারিখ ঘোষণা হয়নি
সিলেট বিভাগ

সড়ক বেহাল, রেলপথেও জটিলতা: ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত, নতুন তারিখ ঘোষণা হয়নি

ঢাকা থেকে সিলেটগামী সড়ক বেহাল হওয়ার কারণে বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। কিন্তু সেই কর…

সিলেট বিভাগে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৬৮ জন
সিলেট বিভাগ

সিলেট বিভাগে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৬৮ জন

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১৬৮ জন সন্দেহভাজন হাম রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি…