…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

কাভারাস্খেলিয়ার চোটে জানুয়ারিতে বায়ার্নের লুইস দিয়াজকে চায় পিএসজি

নিজস্ব প্রতিবেদক

জর্জিয়ান উইঙ্গার খভিচা কাভারাস্খেলিয়ার চোটে বড় ধাক্কা খাওয়া ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিকল্প হিসেবে বায়ার্ন মিউনিখের কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজকে দলে নেওয়ার পরিকল্পনা করছে। কলম্বিয়ার সংবাদমাধ্যম এরিয়াকুকুটার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আগামী জানুয়ারির শীতকালীন দলবদলকে সামনে রেখে আক্রমণভাগে একজন মানসম্পন্ন খেলোয়াড় নিশ্চিত করতে পিএসজির পছন্দের তালিকায় বর্তমানে সবার ওপরে রয়েছেন দিয়াজ।

কয়েক সপ্তাহ আগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ চলাকালে হাঁটুর ক্রুসিয়েট লিগামেন্টে মারাত্মক চোট পান কাভারাস্খেলিয়া। চিকিৎসকদের পরীক্ষার পর নিশ্চিত হয়েছে, এই চোট থেকে সেরে উঠতে অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। মৌসুমের বাকি গুরুত্বপূর্ণ সময়ে আক্রমণভাগ দুর্বল হয়ে পড়ার আশঙ্কায় জানুয়ারিতেই কার্যকর বিকল্প ভেড়াতে চায় প্যারিসের ক্লাবটি।

তবে চলমান মৌসুমে বায়ার্ন থেকে দিয়াজকে নেওয়া পিএসজির জন্য সহজ হবে না। বায়ার্নের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম প্রধান স্তম্ভ এই কলম্বিয়ান উইঙ্গার, যাকে প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মিত শুরুর একাদশে রাখা হয়। মাঝ মৌসুমে তাঁকে ছেড়ে দিলে বায়ার্নের আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দিয়াজ নিজেও বায়ার্নে স্বাচ্ছন্দ্যে রয়েছেন এবং তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এখনই জার্মান ক্লাব ছেড়ে যাওয়ার কোনো মানসিক প্রস্তুতি তাঁর নেই।

বায়ার্নের সঙ্গে লুইস দিয়াজের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত। ২০২৫ সালের গ্রীষ্মকালীন দলবদলে লিভারপুল ছেড়ে তিনি বায়ার্নে নাম লেখান। জার্মান ক্লাবটিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৬২টি ম্যাচে মাঠে নেমেছেন, ৩১টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে আরও ২৪টি গোল করিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

শ্রাবণের ভুলে জিতেও সহমর্মী পাকিস্তান কোচ সোলানো, হামজাকে আটকানোই ছিল তাঁদের ছক
খেলা

শ্রাবণের ভুলে জিতেও সহমর্মী পাকিস্তান কোচ সোলানো, হামজাকে আটকানোই ছিল তাঁদের ছক

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত মেহেদী হাসান শ্রাবণই ছিলেন বাংলাদেশের রক্ষণের শেষ ভরসা। আলী উজাইর, আদিল নবী কিংবা আলী খানের নিশ্চিত গোলমুখী শট ফিরিয়ে দিয়ে …

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ
খেলা

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখনো বিষাদের ছায়া, ড্রেসিংরুমে পিনপতন নীরবতা। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন …

খেলা

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় অনুষ্ঠিত ম্যাচে বড় …

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন
খেলা

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। ম্যাচের ৮৬ মিনিটে পাকিস্তানের মিডফি…