…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

তিন মাসে জ্বালানি আমদানিতেই সোয়া ৪ বিলিয়ন ডলার, আমদানি ছাড়াল ২০ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
তিন মাসে জ্বালানি আমদানিতেই সোয়া ৪ বিলিয়ন ডলার, আমদানি ছাড়াল ২০ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের আমদানি ব্যয়েও। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে শুধু জ্বালানি আমদানিতেই সোয়া ৪ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

একই সময়ে গম, ভোজ্য তেল ও শিল্পের কাঁচামাল আমদানিতেও ব্যয় বেড়েছে। সব মিলিয়ে তিন মাসে পণ্য আমদানিতে খরচ ছাড়িয়েছে ২০ বিলিয়ন ডলার। বিপরীতে রপ্তানি আয় বাড়ছে ধীরগতিতে। এতে ডলারের বাজারে বাড়তি চাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

দেশের জ্বালানি পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব পড়েছে শুরু থেকেই। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে চড়া দামে জ্বালানি কিনতে হচ্ছে সরকারকে। সরকারি হিসাব অনুযায়ী, গত নয় মাসে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয় হয়েছে অন্তত ৩০০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে সোয়া ৪ বিলিয়ন ডলারের বেশি। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ ব্যয় বেড়েছে ১০৫ শতাংশ।

শুধু জ্বালানি নয়, অন্যান্য পণ্য আমদানিতেও ব্যয় বেড়েছে। একই সময়ে গম আমদানি বেড়েছে ৬৬ শতাংশ। পাশাপাশি ভোজ্য তেল ও শিল্পের বিভিন্ন কাঁচামাল আমদানিতেও বাড়তি অর্থ খরচ করতে হয়েছে। ফলে অর্থবছরের প্রথম তিন মাসে পণ্য আমদানিতে মোট ব্যয় দাঁড়িয়েছে ২০ বিলিয়ন ডলারের বেশি, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ১৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, প্রচলিত বাজারদরের তুলনায় বেশি দামে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে সরকারকে। অনেক ক্ষেত্রে স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে হচ্ছে, যেখানে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে। এ কারণে ডলারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

আমদানি ব্যয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতা শিগগিরই কমার সম্ভাবনা কম। কারণ, আন্তর্জাতিক জ্বালানি বাজার এখনো স্থিতিশীল হয়নি। এর মধ্যে রমজান সামনে রেখে ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির শর্তও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামী দিনগুলোতে আমদানি ব্যয় আরও বাড়তে পারে।

অন্যদিকে আমদানির তুলনায় রপ্তানি আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি নেই। চলতি অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি সাড়ে ৪ শতাংশের নিচে, যা আমদানি প্রবৃদ্ধির তুলনায় প্রায় ১১ শতাংশ পয়েন্ট কম। এতে বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান বাড়ছে। ডলারের বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান মনে করেন, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বিনিময় হার ব্যবস্থাপনায় কিছুটা নমনীয়তা প্রয়োজন। তাঁর মতে, রিজার্ভ থেকে ডলার বিক্রি করে পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ সীমিত। তাই বিনিময় হারকে কিছুটা নমনীয় রাখার পাশাপাশি ভবিষ্যতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর দিকে নজর দিতে হবে।

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নতুন বিনিয়োগের আগ্রহ কম থাকায় মূলধনি যন্ত্রপাতি আমদানিও কমছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, লেনদেনের ভারসাম্য স্থিতিশীল করা এবং রাজস্ব পরিস্থিতির উন্নতি না হলে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো কঠিন হবে। বিনিয়োগ না বাড়লে আগামী দিনগুলোতে মূলধনি যন্ত্রপাতি আমদানিতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধির সম্ভাবনা কম।

তবে বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে প্রবাসী আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি। যদিও একই সময়ে বিদেশি ঋণের কিস্তি ও সুদ পরিশোধের চাপ বাড়ছে। ফলে আমদানি ব্যয় নিয়ন্ত্রণ, রপ্তানি আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানো — সব মিলিয়ে ডলারের বাজার সামাল দেওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছি, আরও কমানোর চেষ্টা চলছে: গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা কমানো গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে তা আরও কমানোর চেষ্টা চলবে বলেও জানান তিনি। শনি…

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী

আদানির বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, একটি প্রতিনিধিদল ভারতে গি…

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান
অর্থনীতি ও ব্যবসা

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত ফেলে রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশে তিনি…

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন
অর্থনীতি ও ব্যবসা

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মত…