…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

মিরপুর ল কলেজের অধ্যক্ষ হিসেবে ২০৩০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন আলাউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

মিরপুর ল কলেজের অধ্যক্ষ হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী আলাউদ্দিন আহমেদ ২০৩০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি শেখ তাসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে আলাউদ্দিন আহমেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত তানভীর আমিন। তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ইসমত আরা দীপা ও অ্যাডভোকেট খায়রুল বাশার।

পরে অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত তানভীর আমিন বলেন, আলাউদ্দিন আহমেদ একজন সিনিয়র আইনজীবী। তিনি ১৯৯৩ সালের ৩১ জুলাই মিরপুর ল কলেজে লেকচারার হিসেবে যোগ দেন। পরে তিনি ওই কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান, যা ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদন করে। এরপর তিনি অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

আইনজীবী বলেন, হঠাৎ করে ২০১৯ সালের একটি প্রজ্ঞাপন অনুযায়ী তাঁর চাকরির মেয়াদ ৬০ বছর উল্লেখ করে বলা হয়, অধ্যক্ষ হিসেবে তিনি আর দায়িত্ব পালন করতে পারবেন না। কিন্তু ২০২২ সালের রেগুলেশন শুধু আইন কলেজের শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং এর আগে আইন কলেজ বিষয়ে নির্দিষ্ট কোনো আইন ছিল না।

তিনি বলেন, ২০২২ সালের রেগুলেশনের সাতের গ ধারায় বলা হয়েছে, অধ্যক্ষের ক্ষেত্রে অবসরে যাওয়ার সময় হবে ৬৭ বছর। এই আইন বলে আলাউদ্দিন আহমেদ ২০৩০ সাল পর্যন্ত, ৬৭ বছর বয়স পর্যন্ত মিরপুর ল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করার আইনগত অধিকারী।

আইনজীবী আরও বলেন, ওই চিঠির ভিত্তিতে তাঁকে বলা হয়েছিল, ৬০ বছর পার হয়ে যাওয়ায় তিনি আর অধ্যক্ষ থাকতে পারবেন না। তাঁরা সেটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট সন্তুষ্ট হয়ে রুল ও স্থগিতাদেশ জারি করেন।

তিনি বলেন, এরপর বিষয়টি সুপ্রিম কোর্টের চেম্বার জজ পর্যন্ত গিয়েছিল, সেখানে কোনো আদেশ হয়নি। পরে পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি খারিজ হয়। তারপর হাইকোর্টকে আদেশ দেওয়া হয়, আইন অনুযায়ী রুলটি নিষ্পত্তি করার জন্য।

সেই রুল আজ হাইকোর্টে অ্যাবসোলিউট করে দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী। এর অর্থ, মিরপুর ল কলেজে আলাউদ্দিন আহমেদ অধ্যক্ষ হিসেবে ২০৩০ সাল পর্যন্ত তাঁর দায়িত্ব পালন করতে পারবেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ঝিনাইদহে আল-কলম মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লে-ক্রাফট প্রদর্শনী, ১৭ স্টলে সাড়ে ৩৫০ শিল্পকর্ম

ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার আল-কলম মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লে ও ক্রাফটের শিল্পকর্মের ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে তৈ…

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

শিক্ষা

ঠাকুরগাঁওয়ে ছয় স্কুলের শিক্ষার্থীদের হাতে বই, বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ

ঠাকুরগাঁও জেলায় সম্প্রসারণ করা হয়েছে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচি। স্কুলশিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গ…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…