…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ঝিনাইদহে আল-কলম মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লে-ক্রাফট প্রদর্শনী, ১৭ স্টলে সাড়ে ৩৫০ শিল্পকর্ম

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার আল-কলম মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লে ও ক্রাফটের শিল্পকর্মের ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে তৈরি শিল্পকর্মে ফুটে উঠেছে ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও নানা নিদর্শন।

কোথাও পবিত্র কাবা শরিফ, কোথাও মসজিদুল আকসা, আবার কোথাও বাইতুল মুকাদ্দাসের প্রতিরূপ তৈরি করেছে শিক্ষার্থীরা। শুধু ধর্মীয় স্থাপনা নয়, ইসলামের নানা শিক্ষা, ধর্মীয় অনুষঙ্গ, বিজ্ঞান ও শিক্ষামূলক বিষয়ও স্থান পেয়েছে তাদের শিল্পকর্মে।

দিনব্যাপী এই আয়োজনে ১৭টি স্টলে শিক্ষার্থীরা সাড়ে ৩৫০টি শিল্পকর্ম প্রদর্শন করে। ক্লে, কাগজ, ফোমসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে তৈরি এসব শিল্পকর্মে ফুটে উঠেছে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা।

রঙিন মাটির তৈরি মসজিদ, সুউচ্চ মিনার, গম্বুজ ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার প্রতিরূপ দর্শনার্থীদের নজর কাড়ে।

মৃত্যুর পর গোসল, কাফন-দাফন ও জানাজার মতো ধর্মীয় বিধিবিধানও বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি সৌরজগৎ, বিজ্ঞান ও শিক্ষামূলক নানা বিষয় নিয়ে আকর্ষণীয় প্রদর্শনী তৈরি করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের হাতে তৈরি এসব শিল্পকর্ম দেখতে মাদ্রাসায় ভিড় করেন অভিভাবক ও দর্শনার্থীরা। আগতরা ব্যতিক্রমী এই আয়োজন দেখে আনন্দ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় শিক্ষা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে শেখার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা জানান।

আল-কলম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মাদ সাঈদুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সৃজনশীল কাজে উৎসাহিত করতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তারা ইসলামের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি বিভিন্ন বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীসহ তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নি…

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়
শিক্ষা

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করেছে। ঢাকায় ভারতীয় …