…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের

নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীসহ তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতারণার মাধ্যমে ভর্তি হওয়ার অভিযোগে শিক্ষার্থী শামিমা আক্তার, তাঁর স্বামী ও ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন এবং এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একই ঘটনায় দায়িত্বে অবহেলা ও অপেশাদার আচরণের অভিযোগে ইংরেজি বিভাগের উপ-রেজিস্ট্রার ইসরত জাহান ও সহকারী লাইব্রেরিয়ান মুরাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জানা যায়, শামিমা আক্তারের বিরুদ্ধে ভর্তি জালিয়াতির অভিযোগ ওঠে। বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে তিনি ভর্তি হন এবং ওই শিক্ষাবর্ষের নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নেন।

পরে পরীক্ষার ফলাফল প্রস্তুতের সময় বিষয়টি পরীক্ষা কমিটির নজরে আসে। এরপর জরুরি সভায় তাঁর পরীক্ষায় অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্ত নেয় বিভাগ।

অভিযোগ রয়েছে, ভর্তি জালিয়াতির বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও একাডেমিক শাখাকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে বিভাগের কর্মকর্তারা অনানুষ্ঠানিকভাবে সমাধানের চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত না করে বিষয়টি বিভাগেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়।

পরে ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির তদন্তের ভিত্তিতে মামলার সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, গত ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়
শিক্ষা

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করেছে। ঢাকায় ভারতীয় …

১–১৫ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষা: দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর দ্বিতীয় সুযোগ, মান নিয়ে প্রশ্ন
শিক্ষা

১–১৫ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষা: দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর দ্বিতীয় সুযোগ, মান নিয়ে প্রশ্ন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সম্পূরক পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ …