…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়

নিজস্ব প্রতিবেদক
ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করেছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন ও ভারতীয় সাংস্কৃতিক সম্বন্ধ পরিষদের (আইসিসিআর) যৌথ উদ্যোগে আয়োজিত শিক্ষার্থী ভ্রমণ কর্মসূচির আওতায় গত ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত এ সফর হয়।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের নেতৃত্বে এই শিক্ষা সফরের উদ্দেশ্য ছিল ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে কাছ থেকে জানা এবং দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা।

১ জুলাই দিল্লিতে পৌঁছানোর মধ্য দিয়ে সফর শুরু হয়। এরপর প্রতিনিধি দল রাজধানী দিল্লি, বারাণসী এবং আগ্রায় বিভিন্ন শিক্ষামূলক, একাডেমিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেয়।

২ জুলাই প্রতিনিধি দল দিল্লির রবীন্দ্র ভবনে সাহিত্য একাডেমির সচিব ড. বরুণ গুলাটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এরপর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি অধ্যয়ন স্কুলের ডিন অধ্যাপক শোভা শিবশঙ্করণ এবং ভারতীয় ভাষা কেন্দ্রের প্রধান অধ্যাপক সুধীর প্রতাপ সিংয়ের উপস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় হয়। একই দিন দলটি বসন্ত কুঞ্জের দিল্লি পাবলিক স্কুল পরিদর্শন করে এবং লাডো সরাইয়ের কিলা রাই পিথোরায় পিপারওয়া বুদ্ধ রেলিক আন্তর্জাতিক প্রদর্শনী দেখে।

৩ জুলাই প্রতিনিধি দল প্রধানমন্ত্রী সংগ্রহশালা ও ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য হুমায়ুনের সমাধি পরিদর্শন করে। পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগে দক্ষিণ ক্যাম্পাসের ডিরেক্টর অধ্যাপক রজনী আব্বী, কলা অনুষদের ডিন অধ্যাপক ঊর্মি নন্দা বিশ্বাস ও বিভাগীয় প্রধান অধ্যাপক সুধা সিংয়ের উপস্থিতিতে মতবিনিময় হয়।

৪ জুলাই দলটি জাতীয় জাদুঘর, কুতুব মিনার, লাল কেল্লা ও জামে মসজিদ পরিদর্শন করে। সন্ধ্যায় মণ্ডি হাউসের এলটিজি অডিটোরিয়ামে হিন্দি গীতিনাট্য ‘শশী পুন্নু’ উপভোগ করে প্রতিনিধি দল।

৫ জুলাই প্রতিনিধি দল দিল্লি থেকে উত্তর প্রদেশের বারাণসী যায়। সন্ধ্যায় অলকানন্দা ক্রুজে আস্সী ঘাট থেকে নমঃ ঘাট পর্যন্ত নৌভ্রমণে গঙ্গাতীরের ঐতিহাসিক ঘাটগুলো দেখা হয়।

৬ জুলাই দলটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অজিত কুমার চতুর্বেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এবং হিন্দি বিভাগের প্রধান অধ্যাপক রাজ কুমারের উপস্থিতিতে মতবিনিময়ে অংশ নেয়। একই দিন বিকেলে বিশ্ব ঐতিহ্য সারনাথ ও সারনাথ প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শন করা হয়।

৭ জুলাই প্রতিনিধি দল বারাণসী থেকে দিল্লি হয়ে আগ্রা যায়; বিকেলে ইতমাদ-উদ-দৌলা, সিকান্দ্রা ও উত্তর প্রদেশ হস্তশিল্প কমপ্লেক্স পরিদর্শন করে। ৮ জুলাই আগ্রায় কেন্দ্রীয় হিন্দি সংস্থানের পরিচালক অধ্যাপক হরি শঙ্করের সঙ্গে সাক্ষাতের পর দলটি তাজমহল ও আগ্রা কেল্লা পরিদর্শন করে।

৯ জুলাই দিল্লির আজাদ ভবনে আইসিসিআরের মহাপরিচালক কে. নন্দিনী সিংলার সঙ্গে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। সভায় মহাপরিচালক বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে যুবসমাজ, ভাষা ও সংস্কৃতির ভূমিকার ওপর আলোকপাত করেন। একই দিন আজাদ ভবনে আইসিসিআর বৃত্তি নিয়ে দিল্লিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ওপর বিশেষ বক্তৃতা ও প্রদর্শনীর আয়োজন হয়।

১০ জুলাই প্রতিনিধি দল ঢাকায় ফেরে। সফরজুড়ে আইসিসিআরের প্রতিনিধি হিসেবে সহকারী প্রোগ্রাম অফিসার (ভ্রমণ কার্যক্রম) এস এস লটওয়াল দলটির সঙ্গে ছিলেন।

সফর শেষে ২০ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশন প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে; সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্নততর হিন্দি ভাষা শিক্ষা, একাডেমিক সম্পদ ও গবেষণার সুযোগ এবং ভারতের বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত প্রতিষ্ঠানের ভাষা-শিক্ষণ কর্মসূচিতে আরও সুযোগ সৃষ্টির সম্ভাবনা অনুসন্ধান করা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ঢাবির ভর্তি আবেদনের সময় আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
শিক্ষা

ঢাবির ভর্তি আবেদনের সময় আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের সময় কয়েক দিন বাড়ানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হ…

শিক্ষা

ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন ৩০ স্কুলের ৬৪ শিক্ষার্থী

অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ ‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন দেশের ৩০টি ইংরেজি মাধ্যম স্কুলের ৬৪ শিক্ষার্থী। ও লেভেল,…

ককটেল বিস্ফোরণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি, প্রবেশে তল্লাশি
শিক্ষা

ককটেল বিস্ফোরণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি, প্রবেশে তল্লাশি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ…

বোনকে পরীক্ষাকেন্দ্রে দিয়ে থানায় ছয় ঘণ্টা: আরমানিটোলা কেন্দ্রের বাইরে দুই তরুণকে হেফাজতে নিল পুলিশ
শিক্ষা

বোনকে পরীক্ষাকেন্দ্রে দিয়ে থানায় ছয় ঘণ্টা: আরমানিটোলা কেন্দ্রের বাইরে দুই তরুণকে হেফাজতে নিল পুলিশ

পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে নির্ধারিত জায়গায় ভাইকে খুঁজে পেলেন না এক তরুণী; তাঁর মুঠোফোন আর ব্যাগও ছিল ভাইয়ের কাছে। কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ…