…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মোহনগঞ্জে সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা, গ্রেপ্তার এক ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
মোহনগঞ্জে সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা, গ্রেপ্তার এক ছাত্রলীগ নেতা
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা বিএনপির এক নেতা বাদী হয়ে এই মামলা করেছেন।

নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিল, সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম গতকাল বুধবার রাতে মোহনগঞ্জ থানায় মামলাটি করেন।

আজ বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন মামলার তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ উপজেলার কাজিয়াটি এলাকার মডেল মসজিদের দক্ষিণ পাশে পাকা সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা নাশকতার উদ্দেশ্যে সমবেত হন। পরদিন ১০ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ধর্মঘট ও অবরোধ সফল করতে তাঁরা মশাল মিছিল বের করে সড়ক অবরোধ করেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, এ সময় সরকারের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আপত্তিকর স্লোগান ও গালিগালাজ দেওয়া হয় এবং যানবাহনের ক্ষতিসাধনের চেষ্টা করা হয়।

মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে ওই মিছিলের প্ররোচনা, ষড়যন্ত্র ও সহায়তার অভিযোগ আনা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাজ্জাদুল হাসানের এক স্বজন বলেন, সাজ্জাদুল হাসান অবহেলিত হাওরাঞ্চলসহ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি কখনো কারও ক্ষতি করেছেন বলে তাঁদের জানা নেই।

ওই স্বজন বলেন, ৫ আগস্ট তাঁর বাসায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এরপর গত মঙ্গলবার রাতেও বাসাটিতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এখন উল্টো তাঁকেই মামলার প্রধান আসামি করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।

ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা জুবায়েদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগটি অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তের নেতৃত্বে একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের মোহনগঞ্জের দৌলতপুরের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের আরও ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

নেত্রকোনার মোহনগঞ্জে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অজ্ঞাতসংখ্যক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…

আইন ও অপরাধ

বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…