…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

রিজওয়ানুল্লাহর পাঁচ উইকেটে ১৩৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, ফাইনালে উঠতে পাকিস্তানের লক্ষ্য ১৩৯

নিজস্ব প্রতিবেদক
রিজওয়ানুল্লাহর পাঁচ উইকেটে ১৩৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, ফাইনালে উঠতে পাকিস্তানের লক্ষ্য ১৩৯
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে পাকিস্তানি পেসারদের তোপে ৩১ দশমিক ৪ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ফাইনালের টিকিট পেতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য ১৩৯ রান।

ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় মাত্র ৪ রানের মাথায় ওপেনার এস কে জারিফ সিয়ামকে (১) ফিরিয়ে প্রথম আঘাত হানেন পেসার মোহাম্মদ সায়াম।

এরপর দলীয় ২৫ রানে কাওসার আহমেদও (৯) সায়ামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

শুরুতে দুই উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে ব্যাট করেন ওপেনার আব্দুল্লাহ আল মুহি। অধিনায়ক ফরিদ হাসানকে (১৭) সঙ্গে নিয়ে তিনি প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন।

মুহি ৪৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন।

তবে দলীয় ৬৮ রানে ফরিদ হাসান এবং পরের ওভারেই আহসান আল মুহিন (১) আউট হলে আবার চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৯৮ রানে অর্ধশতক করা মুহি ফিরে গেলে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়।

মাঝের সারিতে আল রাফি (২০) এবং শেষ দিকে রাকিবুল হোসেন (২৬) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা দলীয় সংগ্রহকে দেড়শর ঘরে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না।

শেষ দিকে রিজওয়ানুল্লাহর গতিতে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ১১১ থেকে ১৩৮ রানের মধ্যে শেষ ৫টি উইকেট হারায় বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল ছিলেন ডানহাতি পেসার রিজওয়ানুল্লাহ। তিনি ৮ ওভার বল করে মাত্র ৩০ রান দিয়ে একাই ৫টি উইকেট নেন।

এ ছাড়া আরেক পেসার মোহাম্মদ সায়াম ২টি এবং আলী রাজা, হাসনাইন আব্বাস দার ও আহমেদ হুসেন ১টি করে উইকেট নেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

শ্রাবণের ভুলে জিতেও সহমর্মী পাকিস্তান কোচ সোলানো, হামজাকে আটকানোই ছিল তাঁদের ছক
খেলা

শ্রাবণের ভুলে জিতেও সহমর্মী পাকিস্তান কোচ সোলানো, হামজাকে আটকানোই ছিল তাঁদের ছক

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত মেহেদী হাসান শ্রাবণই ছিলেন বাংলাদেশের রক্ষণের শেষ ভরসা। আলী উজাইর, আদিল নবী কিংবা আলী খানের নিশ্চিত গোলমুখী শট ফিরিয়ে দিয়ে …

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ
খেলা

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখনো বিষাদের ছায়া, ড্রেসিংরুমে পিনপতন নীরবতা। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন …

খেলা

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় অনুষ্ঠিত ম্যাচে বড় …

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন
খেলা

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। ম্যাচের ৮৬ মিনিটে পাকিস্তানের মিডফি…