…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ, নাগরিকদেরও ৫০ শতাংশ: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ৫০ শতাংশ এবং নাগরিকদের ৫০ শতাংশ দায়িত্ব রয়েছে; সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগর ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও প্রবণতা, প্রতিরোধ ব্যবস্থা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় মশাবাহক নিয়ন্ত্রণের উদ্ভাবনী কৌশল নিয়ে আয়োজিত এক সায়েন্টিফিক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বাংলাদেশে ডেঙ্গুর সাম্প্রতিক প্রবণতা, প্রতিরোধে কার্যকর উদ্যোগ, মশার প্রজননস্থল নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মশক নিয়ন্ত্রণ কৌশল নিয়ে আলোচনা করা হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। গত মার্চ ও অক্টোবর মাসে পরিচালিত জরিপের তুলনামূলক চিত্রে দেখা গেছে, বিশেষ কার্যক্রমের ফলে আগের ঝুঁকিপূর্ণ কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হয়েছে।

তবে উদ্বেগজনক বিষয় হলো, জরিপে পরিদর্শিত প্রায় ৫০ শতাংশ এডিস মশার লার্ভা বসতবাড়ির আশপাশের বিভিন্ন স্থানে পাওয়া গেছে। তাই ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ ও মসজিদে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিন্তু শুধু প্রচারণা নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন এবং এসির পানি জমার স্থানসহ কোথাও যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে।

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার, সিটি করপোরেশন, সামাজিক সংগঠন এবং নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক। জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনকে জনসচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সহযোগী হিসেবে পাশে থাকবে।

সভায় বক্তারা জনসচেতনতাকে গুরুত্ব দিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এ লক্ষ্যে প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব বলে সেমিনারে মত দেওয়া হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

ডেঙ্গুতে এক দিনে আরও ৮ জনের মৃত্যু, ঢাকার পর বেশি রোগী চট্টগ্রামে
স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও ৮ জনের মৃত্যু, ঢাকার পর বেশি রোগী চট্টগ্রামে

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। একই ২৪ ঘণ্টার হিসাবে…

পোড়া তেলে ভাজা পুরি-সিঙাড়ায় স্বাস্থ্যঝুঁকি: হৃদরোগ থেকে ক্যান্সার পর্যন্ত সতর্ক করলেন বিশেষজ্ঞরা
স্বাস্থ্য

পোড়া তেলে ভাজা পুরি-সিঙাড়ায় স্বাস্থ্যঝুঁকি: হৃদরোগ থেকে ক্যান্সার পর্যন্ত সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ঢাকায় সম্প্রতি এক সেমিনারে বাংলাদেশে মুখরোচক খাবার তৈরিতে ব্যাপক হারে পোড়া তেলের ব্যবহার নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বারবার ব্যবহৃ…

ক্যানসারে স্ত্রীর মৃত্যু: চিকিৎসায় ৪ লাখ টাকা খরচের পর মরদেহ নিয়ে কুমিল্লা ফিরলেন অটোরিকশাচালক বাসির
স্বাস্থ্য

ক্যানসারে স্ত্রীর মৃত্যু: চিকিৎসায় ৪ লাখ টাকা খরচের পর মরদেহ নিয়ে কুমিল্লা ফিরলেন অটোরিকশাচালক বাসির

রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বুধবার বেলা ২টায় হাসপাতাল ভবনের নিচতলায় পূবালী ব্যাংকের কাউন্টারের সামনে একটি ট্রলিত…

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ
স্বাস্থ্য

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ

আজ বিশ্বের ১২৬টি শহরের মধ্যে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। ১৫৮ স্কোর নিয়ে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (আইকিউএয়ার) ঢাকার বায়ুমান ‘অস্বাস্…