…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

বিশ্ববাজারে ডলার ১৯ মাসের সর্বোচ্চে, মূল্যস্ফীতির তথ্যে সুদ বাড়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
বিশ্ববাজারে ডলার ১৯ মাসের সর্বোচ্চে, মূল্যস্ফীতির তথ্যে সুদ বাড়ার সম্ভাবনা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে শক্তিশালী হয়ে উঠেছে মার্কিন ডলার। বৃহস্পতিবার দিনের শুরুতে বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের অবস্থান ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কঠোর অবস্থানের কারণে ডলারের চাহিদা বেড়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলার সূচক দিনের শুরুতে বেড়ে ১০২ দশমিক ৮৮ পয়েন্টে ওঠে। ২০২৫ সালের এপ্রিলের পর এটিই ছিল সূচকটির সর্বোচ্চ অবস্থান। পরে সূচকটি প্রায় অপরিবর্তিত থেকে ১০২ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করে।

বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের শক্তি পরিমাপ করা হয় এই সূচকের মাধ্যমে।

যুক্তরাষ্ট্রে অক্টোবরে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মূল্যস্ফীতির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ৫০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি।

বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ডিসেম্বরে সুদের হার বাড়ানোর পাশাপাশি আগামী বছরের শুরুতেও আরেক দফা বাড়ানো হতে পারে। গোল্ডম্যান স্যাকসসহ কয়েকটি ব্রোকারেজ প্রতিষ্ঠানও আগামী বছরের শুরুতে সুদের হার বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাব পড়েছে অন্যান্য প্রধান মুদ্রায়। ইউরোর দর এশীয় লেনদেনের একপর্যায়ে কমে ১ দশমিক ১০৬৬৭৫ ডলারে নেমে আসে, যা ২০২৫ সালের মে মাসের পর সর্বনিম্ন। পরে তা কিছুটা ঘুরে দাঁড়িয়ে ১ দশমিক ১০৮৫ ডলারে অবস্থান করে।

অন্যদিকে জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দর একপর্যায়ে ১৫৯ দশমিক ৯৪৫ ইয়েনে পৌঁছায়, যা দুই মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। পরে তা কমে ১৫৯ দশমিক ৬২ ইয়েনে দাঁড়ায়।

ইয়েনের দরপতন ঠেকাতে বাজারে হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করেছে জাপানের মুদ্রা কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এবং অন্যান্য প্রধান অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভিন্ন নীতিগত অবস্থানের কারণে আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের আধিপত্য আরও জোরালো হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছি, আরও কমানোর চেষ্টা চলছে: গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা কমানো গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে তা আরও কমানোর চেষ্টা চলবে বলেও জানান তিনি। শনি…

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী

আদানির বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, একটি প্রতিনিধিদল ভারতে গি…

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান
অর্থনীতি ও ব্যবসা

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত ফেলে রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশে তিনি…

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন
অর্থনীতি ও ব্যবসা

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মত…