…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সিলেটে যক্ষ্মা চিকিৎসা কেন্দ্রে আইসিডিডিআরবির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন, এক বছরে শনাক্ত ১,৮৪৩ রোগী

নিজস্ব প্রতিবেদক
সিলেটে যক্ষ্মা চিকিৎসা কেন্দ্রে আইসিডিডিআরবির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন, এক বছরে শনাক্ত ১,৮৪৩ রোগী
ছবি: সংগৃহীত

সিলেটে যক্ষ্মা (টিবি) আক্রান্ত, সন্দেহভাজন ও শনাক্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব নবায়ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

এই অংশীদারিত্বের আওতায় সিলেট যক্ষ্মা স্ক্রিনিং ও চিকিৎসা কেন্দ্রের (টিবিএসটিসি) কার্যক্রম পরিচালনায় আগামী ৩১ আগস্ট ২০২৭ পর্যন্ত আর্থিক সহায়তা দেবে ব্যাংকটি।

আজ বৃহস্পতিবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবায়নকৃত চুক্তির আওতায় সমাজের সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরবচ্ছিন্ন যক্ষ্মা শনাক্তকরণ, স্ক্রিনিং ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সিলেট যক্ষ্মা স্ক্রিনিং ও চিকিৎসা কেন্দ্রে যক্ষ্মার উপসর্গ নিয়ে মোট ১৫ হাজার ৩৩৮ জন সেবা নিতে আসেন। তাঁদের মধ্যে ১ হাজার ৮৪৩ জনের শরীরে যক্ষ্মা শনাক্ত হয়।

অনুমোদিত অর্থায়নের মাধ্যমে আগামী এক বছর কেন্দ্রটিতে যক্ষ্মা শনাক্তকরণ, স্ক্রিনিং ও চিকিৎসাসেবা নিরবচ্ছিন্নভাবে চালু রাখা সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবায়নকৃত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নামদি চুকউমা নাদোজি। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্ব প্রসঙ্গে মো. জিয়াউর রহমান বলেন, ‘প্রাইম ব্যাংক বিশ্বাস করে, সময়মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। আইসিডিডিআরবির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে সিলেটে যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। এর ফলে হাজারো রোগী প্রয়োজনীয় স্ক্রিনিং, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা পাবেন, যা তাঁদের সুস্থ জীবনে ফিরে আসতে সহায়তা করবে।’

এই উদ্যোগের মাধ্যমে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ও জনস্বাস্থ্য উন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আইসিডিডিআরবির সঙ্গে যৌথভাবে কাজ করে বাংলাদেশে যক্ষ্মা প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ ব্যাংকটি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

সিলেটের রাতারগুলে গোপন বৈঠক ঘিরে দেশজুড়ে অভিযান: মামলায় আসামি ১৯৫, গ্রেপ্তার ১৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকায় একটি ইকো রিসোর্টে গোপন রাজনৈতিক সভার ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকার…

সিলেটের গোয়াইনঘাটে রাতারগুলের রিসোর্টে সাবেক এমপির সভার মামলায় আরও তিনজন গ্রেপ্তার
সিলেট বিভাগ

সিলেটের গোয়াইনঘাটে রাতারগুলের রিসোর্টে সাবেক এমপির সভার মামলায় আরও তিনজন গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে একটি রিসোর্টে শিক্ষা সফরের নাম করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের সভা করার ঘটনায় করা ম…

সড়ক বেহাল, রেলপথেও জটিলতা: ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত, নতুন তারিখ ঘোষণা হয়নি
সিলেট বিভাগ

সড়ক বেহাল, রেলপথেও জটিলতা: ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত, নতুন তারিখ ঘোষণা হয়নি

ঢাকা থেকে সিলেটগামী সড়ক বেহাল হওয়ার কারণে বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। কিন্তু সেই কর…

সিলেট বিভাগে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৬৮ জন
সিলেট বিভাগ

সিলেট বিভাগে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১৬৮ জন

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১৬৮ জন সন্দেহভাজন হাম রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি…