…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ঋণ, দারিদ্র্য ও বিনিয়োগ সংকটে পাকিস্তানের অর্থনীতি: মাথাপিছু আয় স্থবির, চরম দারিদ্র্য ২৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
ঋণ, দারিদ্র্য ও বিনিয়োগ সংকটে পাকিস্তানের অর্থনীতি: মাথাপিছু আয় স্থবির, চরম দারিদ্র্য ২৩ শতাংশ
ছবি: সংগৃহীত

অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার নানা প্রচারণা থাকলেও পাকিস্তানের অর্থনীতির মৌলিক সূচকগুলো এখনো গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। মাথাপিছু আয় স্থবির, বিনিয়োগে ভাটা, রপ্তানি আয় দুর্বল এবং সরকারি ঋণের বোঝা ক্রমেই বাড়ছে।

২০২৪ সাল থেকে দেশটির মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধি প্রায় শূন্যের কাছাকাছি রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ পরিস্থিতি অন্যতম দুর্বল।

আমদানিনির্ভর সাময়িক অর্থনৈতিক প্রবৃদ্ধিও দীর্ঘমেয়াদে টেকসই হয়নি। এর ফলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বেড়েছে এবং অর্থনৈতিক সংকট সামাল দিতে আবারও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ ও শর্তের ওপর নির্ভর করতে হচ্ছে ইসলামাবাদকে। এতে নিম্ন প্রবৃদ্ধি, ঋণনির্ভরতা ও অর্থনৈতিক দুর্বলতার চক্র আরও দীর্ঘ হচ্ছে।

একসময় মাথাপিছু জিডিপির হিসাবে দক্ষিণ এশিয়ার তুলনামূলক এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে ছিল পাকিস্তান। কিন্তু বর্তমানে আঞ্চলিক প্রতিযোগিতায় দেশটির অবস্থান ক্রমেই পিছিয়ে পড়ছে। মানুষের আয় না বাড়ায় দারিদ্র্যও বিস্তৃত হচ্ছে।

বিশ্লেষণে পাকিস্তানে চরম দারিদ্র্যের হার ২৩ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। ২০১১ সালে ভারতের সঙ্গে দেশটির চরম দারিদ্র্যের হার প্রায় কাছাকাছি থাকলেও বর্তমানে ব্যবধান অনেক বেড়েছে। বিশ্লেষণ অনুযায়ী, পাকিস্তানে এ হার ভারতের তুলনায় প্রায় ১০ গুণ।

দেশটির অর্থনীতির কাঠামোগত দুর্বলতাও সংকটকে আরও ঘনীভূত করছে। পাকিস্তানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৮২ শতাংশ ভোগব্যয়ের ওপর নির্ভরশীল। বিপরীতে বিনিয়োগের হার মাত্র ১৪ শতাংশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ দুটি সূচকেই পাকিস্তানের অবস্থান দুর্বল।

অন্যদিকে ভারত ও চীন তাদের জিডিপির ৩০ শতাংশের বেশি বিনিয়োগ করে উৎপাদন, অবকাঠামো ও কর্মসংস্থান সম্প্রসারণে কাজ করছে।

পাকিস্তানে দীর্ঘদিন ধরে শিল্প খাতের সম্প্রসারণও সীমিত। গত পাঁচ দশকের বেশি সময় ধরে জিডিপিতে শিল্প খাতের অবদান প্রায় এক-পঞ্চমাংশের কাছাকাছি আটকে রয়েছে। অথচ ভারত ও শ্রীলঙ্কায় এ হার প্রায় এক-চতুর্থাংশ এবং বাংলাদেশে প্রায় এক-তৃতীয়াংশ। শিল্পায়নের গতি কম থাকায় নতুন কর্মসংস্থান, প্রযুক্তির বিকাশ ও রপ্তানি সক্ষমতা বাড়ানো কঠিন হয়ে পড়েছে।

রপ্তানি খাতের দুর্বলতা পাকিস্তানের সংকটকে আরও প্রকট করেছে। ১৯৯২ সালে জিডিপিতে রপ্তানির অবদান সর্বোচ্চ ১৭ শতাংশে পৌঁছেছিল। বর্তমানে তা ১০ শতাংশের নিচে নেমে এসেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ হার অন্যতম সর্বনিম্ন। শুধু রপ্তানির পরিমাণ নয়, পণ্যের বৈচিত্র্য ও প্রযুক্তিগত মানের ঘাটতিও বড় সমস্যা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক কমপ্লেক্সিটি ইনডেক্সে ১৪৫টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ৮৯তম। এ অবস্থান দেশটির রপ্তানি পণ্যের সীমিত বৈচিত্র্য ও তুলনামূলক কম প্রযুক্তিগত সক্ষমতার ইঙ্গিত দেয়। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করে রপ্তানি আয় বাড়ানো কঠিন হয়ে পড়ছে।

এ পরিস্থিতিতে প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্থনীতিকে কিছুটা স্বস্তি দিচ্ছে। পাকিস্তানে রেমিট্যান্সের পরিমাণ প্রায় রপ্তানি আয়ের সমপর্যায়ে পৌঁছেছে। অথচ ভারতের রেমিট্যান্স আয়ের তুলনায় রপ্তানি আয় প্রায় ছয় গুণ বেশি। এ পার্থক্য দুই দেশের উৎপাদন ও রপ্তানিভিত্তিক অর্থনীতির সক্ষমতার ব্যবধান তুলে ধরে।

সরকারি রাজস্ব ও ব্যয়ের ক্ষেত্রেও সংকট গভীর। দেশটির রাজস্ব আয় জিডিপির মাত্র ১১ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সর্বনিম্ন। করব্যবস্থার দুর্বলতা এবং প্রভাবশালী বিভিন্ন খাতের সীমিত কর অবদানের কারণে সরকারের আয় বাড়ানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে নতুন প্রত্যক্ষ করের চাপ পড়ছে চাকরিজীবী ও আনুষ্ঠানিক শিল্প খাতের ওপর।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছি, আরও কমানোর চেষ্টা চলছে: গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা কমানো গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে তা আরও কমানোর চেষ্টা চলবে বলেও জানান তিনি। শনি…

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী

আদানির বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, একটি প্রতিনিধিদল ভারতে গি…

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান
অর্থনীতি ও ব্যবসা

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত ফেলে রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশে তিনি…

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন
অর্থনীতি ও ব্যবসা

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মত…