…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

গ্যাস সংকটে আপাতত চালু হচ্ছে না আশুগঞ্জ সার কারখানা, সংসদে জানালেন শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
গ্যাস সংকটে আপাতত চালু হচ্ছে না আশুগঞ্জ সার কারখানা, সংসদে জানালেন শিল্পমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রাকৃতিক গ্যাসের সংকটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আপাতত গ্যাস সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানার গ্যাসের চাহিদার কথাও কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

প্রশ্নে নাদিয়া পাঠান পাপন বলেন, প্রায় ১৯ মাস ধরে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। অথচ কারখানাটির বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার সার উৎপাদনের সক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন খনন করা কূপ থেকে পাওয়া অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এ অবস্থায় আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে, তা জানতে চান তিনি।

জবাবে শিল্পমন্ত্রী বলেন, গ্যাসের সরবরাহ সীমিত থাকায় সরকার বেশি উৎপাদনক্ষমতা ও আধুনিক যন্ত্রপাতিসম্পন্ন সার কারখানাগুলোকে অগ্রাধিকার দিচ্ছে।

তবে গ্যাসের চাপ বাড়লে এবং সরবরাহে অতিরিক্ত সক্ষমতা তৈরি হলে আশুগঞ্জসহ অন্যান্য সার কারখানায় গ্যাস সরবরাহের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, নিলামে বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়
কৃষি

কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, নিলামে বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা এক জেলের জালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। তীরে ভিড়তেই মাছটি আড়তদার…

সুনামগঞ্জে এক মণ ধান বিক্রি করে মিলছে মাত্র এক কেজি বীজ, বোরো আবাদ নিয়ে বিপাকে হাওরের কৃষকেরা
কৃষি

সুনামগঞ্জে এক মণ ধান বিক্রি করে মিলছে মাত্র এক কেজি বীজ, বোরো আবাদ নিয়ে বিপাকে হাওরের কৃষকেরা

সুনামগঞ্জে মাঝারি মানের ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকা দরে। এর বিপরীতে এক কেজি ভালো জাতের ধানের বীজের দাম ৬০০ টাকা। অর্থাৎ এক মণ ধান বিক্র…

কৃষি

নাটোর সুগার মিলে আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুম শুরু, হুইপ দুলু বললেন কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে

নাটোর সুগার মিলসে ২০২৬-২০২৭ আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুমের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়ায় মিলের কেইন ক্যার…

২৭ দিন বন্ধের পর আনোয়ারায় সিইউএফএলে আবার ইউরিয়া উৎপাদন, দিনে সাড়ে চার কোটি টাকার সার
কৃষি

২৭ দিন বন্ধের পর আনোয়ারায় সিইউএফএলে আবার ইউরিয়া উৎপাদন, দিনে সাড়ে চার কোটি টাকার সার

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল…