…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, নিলামে বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

নিজস্ব প্রতিবেদক
কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, নিলামে বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়
ছবি: সংগৃহীত

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা এক জেলের জালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। তীরে ভিড়তেই মাছটি আড়তদারদের নজর কাড়ে এবং পরে নিলামে বিক্রি হয়।

মৎস্য আড়তদার ও জেলেদের কাছ থেকে জানা গেছে, নবী হোসেন নামের এক জেলের জালে ধরা পড়া ইলিশটি কুয়াকাটা পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে। প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়েছে ৮ হাজার ৫১০ টাকায়। দাম শুনে স্থানীয় ক্রেতা ও পর্যটকদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

শুক্রবার দুপুরে মাছটি মৎস্য আড়তে আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামি নিলামের মাধ্যমে এটি কিনে নেন। ‘ঘরামি ফিশ কুয়াকাটা’র স্বত্বাধিকারী জয়নাল ঘরামি মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করবেন বলে জানিয়েছেন।

এর আগে গত বুধবার ২ কেজি ওজনের আরও একটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন জয়নাল ঘরামি।

মাছটি পাওয়া ট্রলারের জেলে নবী হোসেন বলেন, ‘আমরা দৈনিক মাছ শিকারে যাই। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এটাই প্রথম বড় ইলিশ। ছোট জাটকা ইলিশ মাছের পাশাপাশি একটি বড় মাছ পেয়েছি। খুব ভালো দামে বিক্রি করেছি।’

স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন, ‘ইলিশ জাতীয় মাছ। বড় ইলিশ সবারই খেতে মন চায়। তবে বর্তমানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য ইলিশ এখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। মাছটি কিনতে চেয়েছিলাম তবে অনেক দাম হওয়ায় পারিনি।’

মাছটি কিনে নেওয়া ঘরামি ফিশের আড়তদার জয়নাল ঘরামি বলেন, ‘একে তো সমুদ্রে তেমন ইলিশই নেই। যা পাওয়া যায় বেশির ভাগই জাটকা। বড় ইলিশ সব সময় পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনা করে ৮ হাজার ৫০০ টাকায় কিনেছি। বড় ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক। আশা করি ভালো দামেই বিক্রি করতে পারব।’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার কার্যক্রম শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ তৈরি হয়।

ড. রাজীব সরকার আরও বলেন, তবে একটি বড় ইলিশ পাওয়া মানেই ইলিশের উৎপাদন বেড়েছে, এমন সিদ্ধান্তে আসা যাবে না। ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বুঝতে হলে দীর্ঘমেয়াদি গবেষণা ও মাছের আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। জেলেদের আইন মেনে মাছ আহরণ করতে হবে। পাশাপাশি ইলিশের প্রজনন ও বৃদ্ধির জন্য নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করা প্রয়োজন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

সুনামগঞ্জে এক মণ ধান বিক্রি করে মিলছে মাত্র এক কেজি বীজ, বোরো আবাদ নিয়ে বিপাকে হাওরের কৃষকেরা
কৃষি

সুনামগঞ্জে এক মণ ধান বিক্রি করে মিলছে মাত্র এক কেজি বীজ, বোরো আবাদ নিয়ে বিপাকে হাওরের কৃষকেরা

সুনামগঞ্জে মাঝারি মানের ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকা দরে। এর বিপরীতে এক কেজি ভালো জাতের ধানের বীজের দাম ৬০০ টাকা। অর্থাৎ এক মণ ধান বিক্র…

সার নিয়ে পুরোনো ভিডিও ছড়িয়ে ‘অপপ্রচার’, সতর্ক থাকতে বলল কৃষি মন্ত্রণালয়
কৃষি

সার নিয়ে পুরোনো ভিডিও ছড়িয়ে ‘অপপ্রচার’, সতর্ক থাকতে বলল কৃষি মন্ত্রণালয়

সারের ভেজাল ও নকল বিষয়ক ‘অপপ্রচার’ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। শুক্রবার রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ত…

কৃষি

নাটোর সুগার মিলে আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুম শুরু, হুইপ দুলু বললেন কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে

নাটোর সুগার মিলসে ২০২৬-২০২৭ আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুমের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়ায় মিলের কেইন ক্যার…

২৭ দিন বন্ধের পর আনোয়ারায় সিইউএফএলে আবার ইউরিয়া উৎপাদন, দিনে সাড়ে চার কোটি টাকার সার
কৃষি

২৭ দিন বন্ধের পর আনোয়ারায় সিইউএফএলে আবার ইউরিয়া উৎপাদন, দিনে সাড়ে চার কোটি টাকার সার

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল…