…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

সার নিয়ে পুরোনো ভিডিও ছড়িয়ে ‘অপপ্রচার’, সতর্ক থাকতে বলল কৃষি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
সার নিয়ে পুরোনো ভিডিও ছড়িয়ে ‘অপপ্রচার’, সতর্ক থাকতে বলল কৃষি মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

সারের ভেজাল ও নকল বিষয়ক ‘অপপ্রচার’ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। শুক্রবার রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সার নিয়ে ভেজাল ও নকল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিও পোস্ট কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

মন্ত্রণালয় জানায়, প্রচারিত ভিডিওটি গত ২৭ আগস্ট ২০২৬ সালের। সেটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার জাল্লা বাজারের সার ডিলার ভাই ভাই এন্টারপ্রাইজের হেফাজত থেকে ভেজাল সার জব্দ-সংক্রান্ত ঘটনার ভিডিও।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে ভেজাল ডিএপি সার বিক্রির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এরপর ওই তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

মোবাইল কোর্ট অভিযুক্তকে দুই লাখ টাকা জরিমানা করে এবং ভেজাল সার জব্দ ও ধ্বংস করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি অভিযুক্ত ডিলার ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেয়।

কৃষি মন্ত্রণালয় বলেছে, আগস্ট ২০২৬ সালে আইনগতভাবে নিষ্পত্তি হওয়া একটি ঘটনাকে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ওই ভিডিও ও পোস্টে ‘সরকার ভেজাল সার সরবরাহ করছে’ মর্মে প্রচারিত তথ্য অসত্য বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে অসত্য তথ্য প্রচার ও প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিলার পর্যায়ে সার সরবরাহের আগে সরকার নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষাগারে সারের গুণগত মান যাচাই করা হয়। এ ছাড়া সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণসহ সরবরাহের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি ও তদারকি নিশ্চিত করা হয়।

সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা সারের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয় বলে উল্লেখ করে মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, নিলামে বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়
কৃষি

কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, নিলামে বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা এক জেলের জালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। তীরে ভিড়তেই মাছটি আড়তদার…

সুনামগঞ্জে এক মণ ধান বিক্রি করে মিলছে মাত্র এক কেজি বীজ, বোরো আবাদ নিয়ে বিপাকে হাওরের কৃষকেরা
কৃষি

সুনামগঞ্জে এক মণ ধান বিক্রি করে মিলছে মাত্র এক কেজি বীজ, বোরো আবাদ নিয়ে বিপাকে হাওরের কৃষকেরা

সুনামগঞ্জে মাঝারি মানের ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকা দরে। এর বিপরীতে এক কেজি ভালো জাতের ধানের বীজের দাম ৬০০ টাকা। অর্থাৎ এক মণ ধান বিক্র…

কৃষি

নাটোর সুগার মিলে আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুম শুরু, হুইপ দুলু বললেন কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে

নাটোর সুগার মিলসে ২০২৬-২০২৭ আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুমের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়ায় মিলের কেইন ক্যার…

২৭ দিন বন্ধের পর আনোয়ারায় সিইউএফএলে আবার ইউরিয়া উৎপাদন, দিনে সাড়ে চার কোটি টাকার সার
কৃষি

২৭ দিন বন্ধের পর আনোয়ারায় সিইউএফএলে আবার ইউরিয়া উৎপাদন, দিনে সাড়ে চার কোটি টাকার সার

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল…